আপনি যখন আপনার কম্পিউটারে কাজ শেষ করেন তখন আপনাকে Menually কম্পিউটারটি বন্ধ কিংবা Sleep Mood করতে হয়। কিন্তু নিজেকে আপডেট করুন। আপনি চাইলে মাউস ছাড়াই দক্ষতার সাথে কাজটি সেরে ফেলতে পারেন। আপনার মাউসটি যদি সঠিকভাবে কাজ না করে তাহলেও এটা ট্রাই করতে পারেন।
Windows 10 আপনার সুবিধা হবে ভেবে অসংখ্য ফিচার আপনার জন্য সাজিয়ে রেখেছে। কিন্তু আপনি না জানার কারনে সেই ফিচারটি উপভোগ করতে পারছেন না। নিয়মিত ব্লগ আমার ডট কম ভিজিট করুন আর প্রতিদিনকার টিউটোরিয়াল জেনে নিজের দক্ষতা বাড়ান।
কাজ শেষে আপনি কীভাবে আপনার কম্পিউটারটি কী-বোর্ডের সাহায্যে বন্ধ/স্লিপ মুড এ অপারেট করবেন আজকের পোস্ট-এ এই নিয়ে আলোচনা করবো।
🔰 Alt + F4 পাওয়ার মোড শর্টকাট ব্যবহার করা
আপনি ইতিমধ্যে জেনে থাকতে পারেন যে Alt + F4 কী প্রেস করে চালু থাকা একদম উপরের যে কোনও উইন্ডো ট্যাব বন্ধ করে দেয়া যায়, ঠিক যেমন কোনও উইন্ডোর উপরের-ডানদিকে অবস্থিত এক্স (X/Cross) কে ক্লিক করার মতো । তবে, যদি কোনও উইন্ডো ওপেন না থাকে এবং ডেস্কটপের স্ক্রিনে ফোকাস থাকে তবে আপনি শাটডাউন মেনুটি ওপেন করতে আপনার কীবোর্ডের Alt + F4 কীতে চাপতে পারেন ।
কোনও উইন্ডো ট্যাব যদি ওপেন থেকেও থাকে তবে তা মিনিমাইজ করে অবিলম্বে আপনার ডেস্কটপের স্ক্রিনে ফোকাস করতে Win + D চাপুন। এরপর ডেস্কটপে থাকাকালীন আপনি Alt + F4 কী টিপানোর সাথে সাথে একটি শাট ডাউন উইন্ডোজ ডায়ালগ বক্স উপস্থিত হবে।
আপনার সিস্টেমের উপর নির্ভর করে সম্ভবত ড্রপডাউন বাক্সটিতে By default হিসেবে শাট ডাউন বা স্লিপ দেখতে পাবেন । আপনি চান এমন পাওয়ার অপশন ড্রপডাউন বাক্সটিতে থাকলে কেবল Enter key চাপুন ।
🔰 Ctrl + Alt + Delete স্ক্রীন ব্যবহার করা
আপনার কীবোর্ড ব্যবহার করে আপনি পাওয়ার অপশনগুলিতে অ্যাক্সেস করে আলাদা স্ক্রিনে যেতে Ctrl + Alt + Delete কী চাপতে পারেন।
পূর্বের ন্যায় উইন্ডো ওপেন হলে Arrow Key ব্যবহার করে Sleep, Shut down, and Restart option গুলি স্ক্রিনের নীচে-ডান কোণে অবস্থিত পাওয়ার আইকনে এসে আপনি চান এমন পাওয়ার অপশন বেছে নিয়ে এন্টার চাপুন।
🔰 Using Command Prompt
এ পদ্ধতি টা আপনার জানার জন্য। দৈনন্দিন জীবনে এটা করে পিসি বন্ধ করা সম্ভব না। কারন এটা Command Prompt ব্যবহার করে।
এজন্য Win + R চেপে Run Window ওপেন করে তাতে cmd লিখুন। এরপর এন্টার চাপুন। Command Prompt চালু হলে
আপনার কম্পিউটারটি পুনরায় চালু করতে shutdown /r টাইপ করুন
আপনার কম্পিউটারটি বন্ধ করতে টাইপ করুন shutdown /l
বিকল্পগুলির সম্পূর্ণ তালিকার জন্য shutdown /? টাইপ করুন। এরপর ইন্টার চাপুন।
🔰 Run Window ব্যবহার করা
Win + R চেপে Run Window ওপেন করে তাতে এবার cmd না লিখে কম্পিউটারটি পুনরায় চালু করতে shutdown /r , বন্ধ করতে shutdown /l , বিকল্পগুলির সম্পূর্ণ তালিকার জন্য shutdown /? টাইপ করে শুধুমাত্র এন্টার চাপুন।
🔰 নিজের Keyboard Shortcuts তৈরি করে
এই পদ্ধতিটা সব শেষে আলোচনা করছি কারণ এর জন্য আপনার mouse এর প্রয়োজন হবে।
শুরুতে ডেস্কটপের স্ক্রিনে ফোকাস করে mouse এর Right Button চাপুন। "Property Pop Up Menu" ওপেন হলে New এ গিয়ে Shortcut এ প্রবেশ করুন।
create shortcut window ওপেন হলে বক্সটিতে উইন্ডোজটি তাত্ক্ষণিকভাবে বন্ধ করতে এবং খোলা রয়েছে এমন কোনও প্রোগ্রামকে জোর করে বন্ধ করতে, টাইপ করুন: shutdown.exe -s -t 00 .f এছাড়া একটি স্লিপ শর্টকাট তৈরি করতে, টাইপ করুন: rundll32.exe powrprof.dll,SetSuspendState 0,1,0 এরপর Next এ গিয়ে Finish চাপুন। এরপর থেকে এই শর্টকার্টে ক্লিক করলেই কম্পিউটার Shut Down বা Sleep Mood এ চলে যাবে।







No comments: