টিপস এন্ড ট্রিকস

[টিপস এন্ড ট্রিকস][bsummary]

সফ্টওয়ার

[সফ্টওয়ার][bleft]

কম্পিউটার টিপস

[কম্পিউটার টিপস][twocolumns]

স্মার্টফোন টিপস

[স্মার্টফোন টিপস][twocolumns]

উইন্ডোজে কী-বোর্ড শর্টকাট ব্যবহার করে যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করুন

 আপনার পিসিতে দ্রুত কমান্ড দেওয়ার জন্য কীবোর্ড শর্টকাট খুবই ইফেকটিভ এবং আপনি স্বীকার করেন বা না করেন উইন্ডোজ 10 এর মধ্যে এমন শর্টকাটগুলো সত্যই জীবন কিছুটা সহজ করে তোলে। তবে আপনি উইন্ডোজের জন্য নিজের শর্টকাটও তৈরি করতে পারেন।

আপনি প্রতিদিন কম্পিউটারে বসলে খুব কম করে হলেও ১০ টা অ্যাপ্লিকেশন ওপেন করেন। অনেক সময় কাজের প্রয়োজনে এক সাথে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহারের প্রয়োজন পড়ে। তখন একটা অ্যাপ্লিকেশন মিনিমাইজ করে তারপর ডেক্সটপে গিয়ে আর একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে হয়।
কিন্তু আপনি যদি আপনার কী বোর্ডের মাধ্যমে প্রতিটা অ্যাপ্লিকেশন এ তাদের নামের সাথে মিলিয়ে শর্টকাট তৈরি করে রাখেন তবে সম্ভবত কয়েক সেকেন্ড বাঁচানোর পাশাপাশি বিরক্তিকর এই কাজের হাত থেকে রেহাই পাবেন।

আপনার উইন্ডোজ 10 পিসিতে আপনার প্রতিটি অ্যাপ্লিকেশন এর জন্য আলাদা আলাদা কী তৈরি করতে পারেন। কিন্তু কিভাবে? জানতে হলে পড়ুন আমাদের পোষ্টটি।

যেহেতু ক্রোম সাধারণভাবে ব্যবহৃত একটি অ্যাপ্লিকেশন এবং সম্ভবত আপনার কম্পিউটার চালু হওয়ার সময় আপনি যে অ্যাপ্লিকেশনগুলিতে ক্লিক করেন তাই আমি ক্রোম দিয়ে আজকের টিউটোরিয়ালটি আলোচনা করবো। একই ভাবে অন্য যে কোনো অ্যাপ্লিকেশন এরও শর্টকার্ট তৈরি করতে পারবেন।

🔰 যা করবেন
👉 আপনার ডেস্কটপ স্ক্রিনে যে অ্যাপ্লিকেশন টির শর্টকাট করবেন সেটির সন্ধান করুন। আমি ক্রোম বাছাই করলাম। আপনার অ্যাপ্লিকেশনটির ডেস্কটপে শর্টকার্ট আইকন না থাকলে ডেস্কটপে শর্টকার্ট আইকন করে নিন।


👉 এবার আপনার অ্যাপ্লিকেশন টির উপর উপরের ছবির ন্যায় রাইট বাটন ক্লিক করুন। একটি উইন্ডো (প্রোপার্টি পপ-আপ মেনু ) ওপেন হবে।
👉 এখান থেকে Properties সিলেক্ট করুন।
👉 এবার Properties pop-up menu থেকে Shortcut Tab এ ক্লিক করুন।


👉 এখন Shortcut Tab এ Shortcut Key সেটিং টি খুজে বের করুন। আপনার সুবিধার জন্য উপরের ছবিটি দেখুন।
👉 default ভাবে এটিতে “None” সিলেক্ট করা আছে। শর্টকাট কী সেটিংসের জন্য সংশ্লিষ্ট পাঠ্য বাক্সে ক্লিক করুন এবং আপনি ব্যবহার করতে চান এমন একটি সুবিধাজনক শর্টকাট দিন।

👉 শর্টকার্ট দিতে বাক্সে ক্লিক করে যেকোনো কী চাপলেই এটির জন্য ডিফল্টরূপে এটির বক্সে Ctrl + Alt+ দেখাবে। এর সাথে আপনি যেকোনো একটি বর্ণ আপনার অ্যাপ্লিকেশন টির সাথে মিলিয়ে প্রেস করুন। নাও মেলাতে পারেন। আপনার Ctrl + Alt+ এর সাথে যেটার সুবিধা হয় নিন।
👉 আমি ক্রোম এর জন্য C নেব। (যেমন Ctrl + Alt + C পেতে কেবল সি টিপুন )
📌
তবে আগে থেকেই আছে এমন শর্টকাট নিতে পারবেন না (যেমন Ctrl + Alt + F4 বা Ctrl + Alt + Tab ইত্যাদি) এগুলো একটি কমান্ডের জন্য আগে থেকেই নির্ধারিত।


👉 আপনি যে শর্টকাটটি চান সেটি সেট করার পরে, সেভ করতে Apply button টি ক্লিক করুন এবং তারপরে ওকে ক্লিক করুন ।

👉 আপনি এখন প্রতিবারঅ্যাপ্লিকেশন টি লঞ্চ করতে চাইলে সেট করা কীবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারেন।

🔰আপনি যদি কোনো কারণে সেটিং টি revert করতে চান তবে সেটিংসটি পূর্বাবস্থায় ফেরানোর জন্য Properties Menu তে গিয়ে আগের মতো Shortcut Key ওপেন করে সেখানে ক্লিক করে backspace button এ চাপ দিয়ে Apply button টি ক্লিক করুন এবং তারপরে ওকে ক্লিক করুন।

No comments:

তথ্য কণিকা

[তথ্য কণিকা][bsummary]

ব্যাংকিং টিপস

[ব্যাংকিং টিপস][bsummary]

টেক ইনফো

[টেক ইনফো][twocolumns]