বাসায় দ্রুত গতির ইন্টারনেট সংযোগ থাকলেও ওয়াইফাইতে মেলে না কাক্ষিত গতি। ইন্টারনেট ডাউন বা স্লো হয়ে গেলে তা কী ধরণের সমস্যা বা বিরক্তিকর হয়ে দাড়ায় তা বলার অপেক্ষা রাখে না। আপনার আইএসপি ইন্টারনেট পরিকল্পনা আপগ্রেড ছাড়াই আপনার ইন্টারনেট গতি বৃদ্ধি করার কিছু কৌশল নিয়ে তাই আজকে আমাদের এই আয়োজন।
👉 আউটডেটেড হার্ডওয়ারের কারণে ইন্টারনেট স্পিড স্লো হতে পারে। তাই আপনার ইন্টারনেটের লাইনের তুলনায় রাউটারের গতি পরীক্ষা করুন। যদি রাউটারের গতি কম হয় তবে আপনার রাউডার পরিবর্তন করাই উচিত।
👉 আপনার রাউটারের চ্যানেল ফ্রিকোয়েন্সি যদি ২.৪ গিগাহার্জ হয়ে থাকে তবে তা কর্ডলেস ফোন, মাইক্রোওয়েভ, ব্লুটুথ, সিসিটিভি ইত্যাদির সঙ্গে কনফ্লিক্টের সম্ভাবনা থাকে। কারণ ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ডের রিচ কম হলেও কানেকশনে বাধা কম হয়। ফলে গতি বেশি হয়। তাই ৫ গিগাহার্জ কিংবা অন্য কোনো ফ্রিকোয়েন্সি ব্যবহার করুন।
👉 আপনার বাড়িতে অনেক ফার্ণিচার থাকলে রাউডারটি সেগুলোর আড়ালে না রেখে সেগুলোর উপর আপনার ডিজিটাল ডিভাইসগুলোর সবচেয়ে কাছাকাছি স্থানে বাড়ির মাঝামাঝি কোনো জায়গায় রাখার চেষ্টা করুন। মাটি থেকে ৫ ফুট উচ্চতায় রাউটারটি বসালে সিগনাল সবচেয়ে ভালো মেলে। এতে বাধামুক্তভাবে রাউটার আপনার পরিবারের সবার ডিভাইসগুলোর সঙ্গে সংযুক্ত হতে পারবে। ফলে ইন্টারনেটের গতি বৃদ্ধি পাবে।
👉 রাউটারের সঙ্গে আপনার ডিভাইসের মাঝে ধাতব দরজা,অ্যালুমিনিয়াম কাঠামো,ওয়াল ইনসুলেশন,পানির ট্যাংক বা অ্যাকুরিয়াম,আয়না,হ্যালোজেন লাইট,গ্লাস,কংক্রিট কিংবা এজাতীয় বহু জিনিসই দ্রুত যোগাযোগের পথে বাধা সৃষ্টি করতে পারে। এ ধরনের বাধাগুলো যেখানে সবচেয়ে কম সেখানেই রাউটার স্থাপন করুন।
👉 USB পোর্টযুক্ত রাউটার ব্যবহারের চেষ্টা করুন। কারণ USB পোর্ট থাকলে তাতে এক্সটার্নাল হার্ড ড্রাইভ কানেক্ট করতে পারেন। এ ধরনের রাউটার বেশ শক্তিশালী হয়।
👉 রাউটার ও মোবাইল ডিভাইস বা পিসির সফটওয়্যার যদি আপডেটেড না থাকে তবে ইন্টারনেটের ভালো গতি পাওয়া যায় না। তাই আপনার ব্যবহৃত ডিভাইসের সফটওয়্যার গুলো সব সময় আপডেটেড রাখুন।
👉 একই ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করে অনেক বেশি ডিভাইস কানেক্ট করবেন না। এতে ইন্টারনেটের স্পিড কমে যাবে।
👉 ওয়াইফাই রাউটার থেকে দূরে কোথাও ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন হলে ভালো স্প্রীড পাওয়ার জন্য এক্সটেন্ডার ব্যবহার করুন।
👉 ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারের জন্য WEP বাদ দিয়ে কিছুটা নিরাপদ WPA/WPA2 ব্যবহার করুন। এটি ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করবে।
👉 আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড গোপন রাখুন। এটি যদি আপনি আপনার প্রতিবেশীদের দিয়ে দেন তবে একই সাথে তাদের ব্যবহারের কারণে আপনার ইন্টারনেটের গতি মারাত্নক ভাবে কমে যেতে পারে। আপনার ইউজার নেম গোপন রাখার পাশাপাশি আপনার পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করুন।
রাউডারের সেটিং প্রবলেমের কারণেও ইন্টারনেটের গতি কম হয়। যদি ইন্টারনেট সিগন্যাল ও স্পিড নিয়ে সমস্যা থাকে, তবে নিয়মিত রাউটার রিসেট করুন।
👉 ওয়াইফাই রাউটারের গতি যদি কোনোভাবেই না বাড়ে তবে অ্যান্টেনার বাইরে ডিশ অ্যান্টেনার মতো বা অন্য কোনো উপায়ে টিনের ফয়েল ব্যবহার করে সিগন্যাল বাড়ানো সম্ভব।

No comments: