সাম্প্রতিককালে দুর্বৃত্তরা অপরাধ সংঘটনের জন্য নিজের পরিচয় গোপন রাখতে আপনার অজান্তেই আপনার এনআইডিতে অপরিচিত সংযোগের নিবন্ধন করে নিয়ে থাকতে পারে। সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন বেশ কিছু জালিয়াতির সন্ধান পেয়েছে। সতর্কতা বিপদের শত্রু আর আাপনার বন্ধু । তাই একটু সতর্ক হয়ে কোনো চার্জ ছাড়াই তা ঘরে বসেই জেনে নিন আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে কয়টি সিমকার্ড নিবন্ধিত হয়েছে ।
🔰 জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে কয়টি সিমকার্ড নিবন্ধিত হয়েছে তা জানতে যা করবেন-
👉 শুরুতে আপনার এনআইডি কার্ডের নম্বর এর শেষ চারটি সংখ্যা দেখে নিন।
👉 এবার মোবাইল থেকে কল অপশনে গিয়ে *১৬০০১# লিখে ডায়াল করুন।
👉 ডায়াল করলে একটি অপশন আসবে যাতে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লেখার জন্য বলবে।
👉 এখন আপনি আপনার এনআইডির শেষ চারটি সংখ্যা চাপুন।
👉 এবার Wait করুন। কিছুক্ষণের মধ্যে আপনার নিকট একটি ফিরতি মেসেজ আসবে। সেখানে আপনার নামে কয়টি সিম নিবন্ধিত আছে তার বিস্তারিত চলে আসবে।
সতর্কতা: এনআইডিতে নিবন্ধিত কোনো সিম আপনার না হলে বুঝতে হবে আপনার বায়োমেট্রিক (হাতের ছাপ) ও আপনার এনআইডি মিসইউজ হচ্ছে। আপনি এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারে যোগাযোগ করে তা বন্ধ করে দিতে পারেন। কিংবা চাইলে সিমটি রিপ্লেস করেও নিতে পারেন আর যদি জানতে চান কে আপনার পিছনে লেগেছিল তাহলে আইনি পদ্ধতির আশ্রয়ও নিতে পারেন।

No comments: