টিপস এন্ড ট্রিকস

[টিপস এন্ড ট্রিকস][bsummary]

সফ্টওয়ার

[সফ্টওয়ার][bleft]

কম্পিউটার টিপস

[কম্পিউটার টিপস][twocolumns]

স্মার্টফোন টিপস

[স্মার্টফোন টিপস][twocolumns]

বিকাশ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠাবেন যেভাবে

 ট্রান্সফার মানি সার্ভিসের মাধ্যমে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারবেন যেকোনো সময়। ট্রান্সফার মানি সার্ভিস দিয়ে শুধুমাত্র ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।


🔰 ট্রান্সফার মানি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন
👉 শুরুতে আপনার বিকাশ অ্যাপ এ লগইন করুন।
👉 বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘মোর’ অপশনটি বাছাই করুন।
👉 তারপর ‘ট্র্যান্সফার মানি’ অপশনে ট্যাপ করুন।
👉 যে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে চান সেই ব্যাংক একাউন্টটি অ্যাড করুন।
👉 ব্যাংক একাউন্টটি যুক্ত করতে ব্যাংক একাউন্টের প্রয়োজনীয় তথ্যগুলো লিখুন।
👉 বিকাশে আপনার ব্যাংক একাউন্ট যুক্ত করা হয়ে গেলে আবারও “মোর” অপশন থেকে “ট্র্যান্সফার মানি” অপশনে প্রবেশ করুন।
👉 এবার আপনি “সেইভড ব্যাংকস” অপশনের নিচে আপনার সংযুক্ত ব্যাংক একাউন্টসমূহ দেখতে পাবেন।
👉 সংশ্লিষ্ট একাউন্টটি বাছাই করে টাকার পরিমাণ দিন।
👉 লেনদেনের একটি রেফারেন্স দিন।
👉 এবার আপনি আপনার পিন নাম্বার দিয়ে আপনার ঐ ব্যাংক একাউন্টে টাকা স্থানান্তর করুন।

🌴 বিকাশ থেকে ব্যাংক একাউন্টে টাকা স্থানান্তর করতে ২ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হচ্ছে। অর্থাৎ, প্রতি হাজার টাকা বিকাশ থেকে ব্যাংকে পাঠাতে আপনার ২০ টাকা করে খরচ হবে।

No comments:

তথ্য কণিকা

[তথ্য কণিকা][bsummary]

ব্যাংকিং টিপস

[ব্যাংকিং টিপস][bsummary]

টেক ইনফো

[টেক ইনফো][twocolumns]