উইন্ডোজ কম্পিউটারে কোনো ফাইল বা সফটওয়্যার ওপেন (open) করার পর সেই ফাইল বা সফটওয়্যারটি হ্যাং (hang) হয়ে যায় “Not responding” লেখা আসে এবং হ্যাং হয়ে হাওয়া ফাইল close করাও সম্ভব হয় না। এক কথায় কম্পিউটারে কিছুই করতে পারিনা।
অনেক সময় তখন “Taskbar” কাজ করে তখন“Taskbar” থেকে আমরা “Task manager“ ওপেন করে “Not responding” ফাইল টি ক্লোজ করে দিই। কিন্তু অনেক সময় “Task manager“ ও কাজ করে না হ্যাং হওয়ার কারনে তখন সমস্যা সমাধানে নিচের প্রেসক্রিপশনটি ফলো করুন।
🔰 কাজ করার সময় হঠাৎ কম্পিউটারের কোনো প্রোগ্রাম হ্যাং (Computer hang) হলে কি করবেন
👉 প্রথমে কম্পিউটারের keyboard এ “Alt + Ctrl + Delete” একসাথে প্রেস (press) করুন।
👉 এবার আপনি কিছু অপশন দেখতে পাবেন যাদের মধ্যে শেষে “Task manager” অপশন টি থাকবে।
👉 এরপর “Task manager“ অপশনটি প্রেস করুন। “Task manager“ নামে একটি নতুন উইন্ডো ওপেন হবে।
👉 ওপেন হওয়া “Task manager“ উইন্ডোতে আপনার কম্পিউটারের ঐ মূহুর্তে একটিভ থাকা প্রোগ্রাম গেুলো শো করবে।
👉 এতে আপনার কম্পিউটারের যে প্রোগ্রাম টি হ্যাং হয়েছে সেটি সিলেক্ট করুন।
👉 এরপর প্রোগ্রামটিতে মাউসের সাহায্যে রাইট ক্লিক (right click) করুন।
👉 প্রোগ্রামটিতে রাইট ক্লিক (right click) করার পর কিছু নতুন অপশন দেখতে পাবেন। যাদের মধ্যে “End task” অপশনটি পাবেন।
👉 “End task” অপশনটিতে ক্লিক করুন।
👉 “End task” অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার হ্যাং হয়ে থাকা প্রোগ্রামটি close হয়ে যাবে এবং সেই সাথে আপনার কম্পিউটার হ্যাং হওয়া দূর হয়ে যাবে।

No comments: