টিপস এন্ড ট্রিকস

[টিপস এন্ড ট্রিকস][bsummary]

সফ্টওয়ার

[সফ্টওয়ার][bleft]

কম্পিউটার টিপস

[কম্পিউটার টিপস][twocolumns]

স্মার্টফোন টিপস

[স্মার্টফোন টিপস][twocolumns]

ট্রাস্ট ব্যাংকের অ্যাপ থেকে বিকাশে টাকা আনবেন যেভাবে

 ট্রাস্ট ব্যাংক এর গ্রাহকরা এখন থেকে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ট্রাস্ট-মানি’ ব্যবহার করে যেকোনো সময় যেকোনো স্থান থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন।

বিকাশে টাকা আনতে আপনাকে প্রথমবার দুইটি ধাপ অতিক্রম করতে হবে। এর জন্য প্রথমবার আপনার আপনার ইন্টারনেট ব্যাংকিং একাউন্টে আপনার বিকাশ অ্যাকাউন্টকে বেনিফিশিয়ারি হিসেবে অ্যাড করতে হবে। তারপর নিচের ধাপ গুলো সম্পন্ন করে আপনি সহজেই ট্রাস্ট ব্যাংকের অ্যাপ থেকে আপনার বিকাশে টাকা আনতে পারবেন।


📌 ট্রাস্ট ব্যাংকের অ্যাপ থেকে আপনার বিকাশে টাকা ট্রান্সফার করার পদ্ধতি:
👉 শুরুতে আপনার বিকাশ অ্যাপ এ লগ ইন করুন।
👉 এবার অ্যাড মানি অপশন থেকে ব্যাংক টু বিকাশ অপশনটি সিলেক্ট করুন।
👉 ট্রাস্ট ব্যাংকের লোগো ক্লিক করে ট্রাস্ট-মানি অ্যাপের লিংক নিয়ে ট্রাস্ট ব্যাংকের অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন
👉 ইনস্টল করার পর সরাসরি ট্রাস্ট-মানি অ্যাপে প্রবেশ করুন।
👉 আপনার ব্যাংকের প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করুন।
👉 এবার সেন্ড মানি অপশন নির্বাচন করুন।
👉 এখন বিকাশ অ্যাকাউন্ট নম্বর নির্বাচন করে টাকার পরিমান, ওটিপি দিয়ে লেনদেন সম্পন্ন করুন। বাড়তি কোন খরচ ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে।
👉 লেনদেন সম্পন্ন হলে গ্রাহকবে এসএমএস নোটিফিকেশন এর মাধ্যমে লেনদেনের তথ্য জানিয়ে দেওয়া হবে।

📌 বেনিফিশিয়ারি অ্যাড করার পদ্ধতি:
👉 মোবাইল অ্যাপ বা ওয়েবের মাধ্যমে আপনার ইন্টারনেট ব্যাংকিং একাউন্টে লগ ইন করুন।
👉 Manage beneficiary অপশনে যান।
👉 নির্দেশিত ধাপগুলো অনুসরণ করে বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ একাউন্ট অ্যাড করুন।
👉 এবার আপনি বেনিফিশিয়ারি বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন।

বি:দ্র: ট্রাস্ট-মানি অ্যাপ থেকে বিকাশে টাকা লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত অ্যাড মানি’র লিমিট প্রযোজ্য হবে।

No comments:

তথ্য কণিকা

[তথ্য কণিকা][bsummary]

ব্যাংকিং টিপস

[ব্যাংকিং টিপস][bsummary]

টেক ইনফো

[টেক ইনফো][twocolumns]