এখন বিকাশ অ্যাপ থেকে খুব সহজেই ট্রেনের টিকিট কাটা যাবে। শুধু শুধু লাইনে দাড়িয়ে কিংবা বিভিন্ন অ্যাপ খুজে খুজে আপনাকে আর হয়রান হতে হবে না। আজ আমি আপনাদের বিকাশ অ্যাপ দিয়ে কিভাবে ট্রেনের টিকিট কাটবেন তা জানাবো।
🔰 বিকাশ অ্যাপ দিয়ে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
👉 স্মার্টফোনে বিকাশ অ্যাপ ওপেন করুন।
👉 এরপর সবার উপরের টুলবারে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, মেইক পেমেন্ট অপশনের পাশাপাশি ডান দিকে থাকা টিকিট অপশনে যেতে হবে।
👉 টিকিট অপশনে ট্যাপ করলে সেখানে ট্রেন ও মুভি নামে দুটি টিকিট অপশন আসবে।
👉 ট্রেন অপশন ট্যাপ করুন। বাংলাদেশ রেলওয়ে লেখা আসবে। সেখানে ট্যাপ করালে নিচের দিকে তাদের সব শর্তে রাজি আছেন কিনা সেটা দেখাবে। সেখানে ‘ওকে’ বাটনে ট্যাপ করলে নতুন আরেকটি অপশন আসবে।
👉 নতুন অপশনটি বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং প্লাটফর্মে আপনাকে নিয়ে যাবে।
👉 এবার আপনাকে যাত্রার তারিখ, আপনার রুট, গন্তব্যস্থল, কোন ক্লাসের টিকিট কাটতে চান, কতজন যাত্রী সেটি নির্ধারণ করে টিকিট ফর্ম টি পূরণ করতে হবে।
👉 সব তথ্য ঠিকমতো দেবার পর পরবর্তী অপশনে আপনাকে ভাড়াসহ যাত্রার যাবতীয় তথ্য দেখাবে।
👉 আপনি যদি টিকিট কাটতে চান তাহলে পরবর্তী ধাপে যেতে হবে।
👉 সেখান থেকে আপনি সম্মতি দিলে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এবং আপনার টিকিট অ্যাপ জমা হবে।এরপর পরবর্তীতে সেটি আপনি প্রিন্ট করে নিতে পারবেন।

No comments: