আধুনিক পরাশক্তি চীন সম্পর্কে জানার আগ্রহ কার নেই? প্রযুক্তি জগতে আধিপত্য বিস্তারকারী চীন যেমন উন্নত তেমনি তার ঐতিহ্যও। তাদের ধ্যান ধারনা যেমন বিশ্বের আর সবার থেকে আলাদা তেমনি সেখানে কিছু ঘটনা আছে যা বিশ্বের আর কোথাও নেই।
🔰 আজকে চীন সম্পর্কে জানবো এমনই কিছু মজার ঘটনা ও তথ্য
![]() |
| চীনের চপস্টিক |
👉 চীনে চপস্টিকের চাহিদা মেটাতে প্রতি বছর কাটা হয় ২০ মিলিয়ন গাছ। এ দেশে প্রতি বছর ৮০ বিলিয়ন জোড়া ডিসপজেবল চপস্টিক ফেলে দেয়া হয়। এগুলো ২০ সেন্টিমিটার লম্বা। চপস্টিক দিয়ে টাইনানমেন স্কয়ারকে ২৬০ বার ঢেকে ফেলা যাবে। যে গাছগুলো কাটা হয় সেগুলো ২০ বছরের পুরনো।
![]() |
| বাড়ি পাহাড়ায় রাজহাঁস পোষে চীন |
👉 চীনারা বাড়ি পাহারা দেওয়ার জন্য রাজহাঁস পোষে। জনশ্রুতি আছে, রাজহাঁসের শ্রবণ ক্ষমতা অসাধারণ এবং তারা সাহসী। স্থানীয়দের মতে, তারা কুকুর থেকেও দক্ষ।
![]() |
| চীনের রোবোটিক বুলেট গতির ট্রেন |
👉 চীনের রেললাইন পুরো পৃথিবী দু’বার ঘুরে আসতে পারবে। চীনে চালু রয়েছে এমন রেললাইনের দৈর্ঘ্য ৯৩ হাজার কিলোমিটার।
👉 প্রত্যেক বছর চীনে মোট গর্ভপাতের সংখ্যা ১ কোটি ৩০ লাখ। গড় হিসাব করলে দেখা্ যায়, দিন প্রতি তার সংখ্যা ৫৩ হাজার।
👉 চীনে যে পরিমাণ কয়লার মজুদ রয়েছে তা ৫৭৫ মিলিয়ন নীল তিমির ওজনের সমান। বিশ্বের এক-তৃতীয়াংশ কয়লা চীনেই রয়েছে, যার পরিমাণ ১১৫ বিলিয়ন টন। বিশ্বের ৪৫ শতাংশ কয়লা চীনে উত্তোলন করা হয়।
👉 মাত্র দুই বছর সময়ের ব্যবধানে চীনে যে পরিমাণ সিমেন্ট উৎপাদন করা হয়, তা বিশ শতকে আমেরিকা যা উৎপাদন করেছিল তার চেয়েও বেশি। বিশ্বের চাহিদার ৬০ শতাংশ সিমেন্ট চীনে উৎপাদিত হয়।
👉 অবিবাহিত বালকের মূত্র দিয়ে সিদ্ধ করা ডিমকে চীনে এখনও উপাদেয় খাদ্য হিসেবে বিবেচনা করা হয়।
![]() |
| কার্টুন চলচ্চিত্র অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড |
👉 বিখ্যাত কার্টুন চলচ্চিত্র অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড চীনে নিষিদ্ধ করা হয়। এটা ১৯৩১ সালের ঘটনা। চলচ্চিত্রের পশুগুলো মানুষের ভাষা ব্যবহার করার কারণেই এটি নিষিদ্ধ করা হয়।
👉 প্রতি বছর ১০ লাখ চীনা নাগরিক ধূমপানে মারা যান। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক হিসাবে দেখা যায়, ২০৫০ সালের মধ্যে প্রতি বছর তিন মিলিয়ন মানুষ মারা যাবেন।
👉 অলিম্পিকের সুইমিং পুলের সমান অর্থাৎ ১.২৪ বিলিয়ন সুইমিং পুলের সমান প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে চীনে। এর পরিমাণ ১০৯.৩ ট্রিলিয়ন কিউবিক ফুট।
![]() |
| বেইজিংয়ের ট্রাফিক জ্যাম |
👉 বেইজিংয়ের ট্রাফিক জ্যামে বছরে প্রায় ১১ লাখ কোটি ডলার লোকসান হয়। সময়ের অপচয়, গ্যাস ব্যবহার, পরিবেশ দূষণ সব মিলিয়ে এই লোকসানের পরিমাণ ৭০ লাখ কোটি ইয়ান।
👉 চীনে বছরে যে পরিমাণ নুডলস খাওয়া হয়, তা দিয়ে আলজেরিয়ার সব মানুষকে এক বছর ধরে প্রতিদিন তিনবেলা খাওয়ানো যাবে। ২০১১ সালে ৪২.৫ বিলিয়ন প্যাকেট নুডলস খাওয়া হয়।
![]() |
| চীনে প্রচুর শূকরের মাংস খাওয়া হয় |
👉 প্রতি বছর চীনে পাঁচ হাজার ২০০টি আইফেল টাওয়ারের ওজনের সমান শূকরের মাংস খাওয়া হয়। ২০১২ সালে ৫২ মিলিয়ন টন এবং ২০১১ সালে ৫১.৬ মিলিয়ন টন শূকরের মাংস খাওয়া হয়েছিল।
![]() |
| টয়লেট টিস্যু চীনে আবিষ্কৃত |
👉 পৃথিবীর অর্ধেক শূকর রয়েছে চীনে। এর সংখ্যা ৪৭৫ মিলিয়নের মতো। এ দেশেই পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ শূকর খাওয়া হয়।
👉 টয়লেট টিস্যু চীনে আবিষ্কৃত। কিন্তু আবিষ্কারের প্রথম দিকে তা শুধু সম্রাটরাই ব্যবহার করতে পারত।
👉 চীনের সেরা ২০ ধনী ব্যক্তির মোট সম্পদের পরিমাণ হাঙ্গেরির জিডিপির চেয়েও বেশি। তাদের মোট সম্পদের পরিমাণ ১৪৫.১ বিলিয়ন ডলার। হাঙ্গেরির মোট জিডিপি ১২৪ বিলিয়ন ডলার।
![]() |
| চীনে ৩০ মিলিয়নের বেশি মানুষ গুহায় বাস করে |
👉 চীনে ৩০ মিলিয়নের বেশি মানুষ গুহায় বাস করে যা সৌদি আরবের জনসংখ্যার চেয়েও বেশি। সানজি প্রদেশে বেশিরভাগ গুহাবাসী রয়েছে। চীনের প্রেসিডেন্ট জি শিনপিং সাংস্কৃতিক বিপ্লবের সময় সানজিতে নির্বাসিত থাকা অবস্থায় গুহায় বাস করতেন।
👉 কোন মানুষের বেইজিংয়ে একদিনের বায়ু দূষণে থাকা মানে একটি সিগারেটের প্যাকেট ভোগ করার সমান। বেইজিংয়ের এক দিনের বায়ু দূষণ ২২ টি সিগারেটের সমান।
👉 চীনের আকার প্রায় আমেরিকা মহাদেশের সমান, অথচ একটি টাইম জোন রয়েছে। বেইজিং স্ট্যান্ডার্ড টাইম জোন গোটা চীনের টাইম জোন। চীনে পাঁচটি টাইম জোন থাকলেও ১৯৪৯ সালে মাও সেতুং একটি টাইম জোনের ঘোষণা করেন। ফলে চীনের অনেক স্থানেই বেলা ১০টায় সূর্য ওঠে।
👉 চীনের শিশুদের প্যাম্পারসের পরিবর্তে তলা ছিদ্র বা ফালি করা প্যান্ট পড়ানো হয়। শিশুদের পায়খানা-প্রস্রাব করার ইচ্ছা হলেেএকটু উবু হলেই ফালি খুলে যায়। এই প্যান্টকে ওপেন ক্রোচ প্যান্ট, ওপেন ক্রোচ ট্রাউজার বা তলা ফালি প্যান্টও বলা হয়।
👉 বিশ্বের বৃহত্তম সৈন্যবাহিনীর অধিকারী হচ্ছে চীন। বর্তমানে চীনের সৈন্যবাহিনীর সংখ্যা হচ্ছে ২০ লক্ষেরও অধিক। এই সংখ্যা প্যারিস ও বুদাপেস্টের জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে।
![]() |
| চীনকে পান্ডার মালিক বলা যায় |
👉 চীনকে পান্ডার মালিক বলা যায়। কারণ পান্ডা এখন শুধু চীনেই পাওয়া যায়।
👉 নববর্ষ উপলক্ষে চীনে দীর্ঘদিন ছুটি দেওয়া হয়।
👉অনেকের পছন্দের আইসক্রিমের উদ্ভাবক হচ্ছে চীন।
👉চীনে অনেক বড় বড় ওয়েবসাইটই বন্ধ রাখা হয়েছে। এদর মধ্যে গুগল, ফেসবুক, ইউটিউব অন্যতম।










No comments: