ইন্টারনেট ব্যবহার করার জন্য ইন্টারনেট কানেকশনের পর সবার প্রথমেই যেটা দরকার তা হলো খুব ভালো স্প্রীডের একটি ব্রাউজার যাতে ওয়েব পেজগুলো খুব দ্রুত লোড হয়। তাই ফিচারস, লোডিং স্প্রীড এবং অন্যান্য দিক বিবেচনা করে আপনাদের কাছে এমন কয়েকটি ওয়েব ব্রাউজার নিয়েই আজকে আলোচনা করবো।
🔰 অপেরা : কম ডাটা খরচের জন্য অপেরা মিনি মোবাইল ব্রাউজার হিসেবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এ মোবাইল ব্রাউজারটিতে ‘High’ এবং ‘Extream’ নামে দুটি ডাটা সেভিং মুড রয়েছে। এর আকাশ ছোয়া জনপ্রিয়তার কারনে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানিও অপেরা মিনিকে কেন্দ্র করে নানা রকম ব্রাউজিং সুবিধা ও অফার প্রদান করে থাকে।
🔰 ইউসি ব্রাউজার : দ্রুতগতির ব্রাউজিংয়ের পাশাপাশি যেকোন সাইজের ফাইল ডাউনলোডের জন্য দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে ইউসি ব্রাউজার। ফেসবুকের জনপ্রিয়তার কথা মাথায় রেখে শুধু ফেসবুকের জন্যও স্পীড অপটিমাইজেশন ব্যবস্থার পাশাপাশি এ ব্রাউজারেও ডাটা সেভিং মুড যুক্ত আছে। এর এইচডি ভার্সনের ইন্টারফেস অনেকটা কম্পিউটারের মতই সুবিধা সম্বলিত। কম্পিউটারের মতই এডঅন ব্যবহারের সুবিধা রয়েছে এটিতে। এছাড়া আপনি যদি অনলাইনে প্রচুর ভিডিও দেখতে চান তো এক্ষেত্রে বেস্ট চয়েজ হলো ইউসি ব্রাউজার। তবে বিভিন্ন ইস্যুতে চীনকে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্র, ভারত সহ অনেক দেশ এ ব্রাউজার টি নিষিদ্ধ করে রেখেছে।
🔰 গুগল ক্রোম : কম্পিউটারের ব্রাউজার হিসেবে জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করলেও কম্পিউটারের থেকে মোবাইলে এর ব্রাউজিং স্পীড তুলনামূলক কম থাকায় স্মার্টফোনের জগতে ক্রোম ব্রাউজার একটু পিছিয়ে। মোবাইলে এর ইন্টারফেসও অনেকটা সাদামাটা। তবে পিসির মতই এর বুকমার্ক সিসটেমটি মারাত্নক। ফলে পিসির মতই আপনি যেকোনো ডিভাইসে লগ ইন করলেই আপনার সেভ করা আগের বুকমার্ক সহ সকল পূর্ববর্তী কাস্টমাইজেশন স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায়।
এছাড়া ডাটা সেভিং মুড এর সাথে যেকোনো ওয়েব পেজকে অফলাইনে পিডিএফ আকারে ডাউনলোড করার ও পিডিএফ রিড করার সুবিধাগুলো গুগল ক্রোমকে মোবাইল ব্রাউজার হিসেবে জনপ্রিয়তায় তৃতীয় অবস্থানে এনে দিয়েছে।
🔰 ফায়ারফক্স : মজিলা কর্পোরেশনের ফায়ারফক্স ব্রাউজারটি কম্পিউটার জগতে আধিপত্য বিস্তার করলেও ধীর ব্রাউজিং গতি ও ডাটা সেভিং মুড না থাকায় মোবাইল দুনিয়ায় এর অতটা সুনাম নেই। তারপরও প্রায় ৫৫ মিলিয়ন ব্যবহারকারী মোবাইলে ফায়ারফক্স ব্যবহার করে কারণ পিডিএফ রিডের পাশাপাশি পিডিএফ তৈরির ব্যবস্থা, ওয়েবপেজ এর নির্দিষ্ট কোনো অংশ প্রয়োজন মত স্ক্রিনশট দিতে ও গুগল ক্রোম এর মত বুকমার্ক ম্যানেজমেন্ট সিষ্টেমের কারণে এটিও অনেকের প্রথম পছন্দের।
🔰 ডলফিন ব্রাউজার : ইন্টারফেস খুবই সুন্দর, আকর্শনীয় ও তুমুল জনপ্রিয় কিছু একক ফিচার এর সাথে গ্রেসার্স কন্ট্রোল সুবিধার কারণে স্মার্টফোনের জগতে ডলফিন ব্রাউজারও সমান জনপ্রিয়। এর আরেকটি বড় গুণ এটি পুরাতান ফ্লাশ সফটওয়্যারও সাপোর্ট করে। তাই ভিডিও দেখার জন্য এ ব্রাউজারটিও সুবিধাজনক। পাশাপাশি এর ব্রাউজিং স্প্রিডও মোটামুটি ভালো।
🔰 মাইক্রোসফট এজ : মাইক্রোসফট এজ এর মোবাইল ভার্সনের মূল সুবিধা হচ্ছে, এক্ষেত্রে আপনি মোবাইলের ব্রাউজার থেকে পিসির ব্রাউজারে কন্টেন্ট শেয়ার করতে পারবেন। আপনি যদি পিসি ও মোবাইল দুটিই নিয়মিত চালান তবে এটি আপনার জন্য ভালো হবে কারণ আপনার পিসি এবং মোবাইলের ব্রাউজারের ব্রাউজিং হিস্টোরি, সেটিংস, কাস্টমাইজেশন এই সবকিছুই আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের সাথে সিংক হবে যদি আপনি দুই জায়গাতেই মাইক্রোসফট এজ ব্রাউজার ব্যবহার করেন।
🔰 পাফিন ব্রাউজার : ক্লাউড কম্পিউটিং সিষ্টেম ব্যবহার করার কারণে এটির ব্রাউজিং স্প্রীড অনেক ফাষ্ট। ভেরিয়েশন চাইলে আপনি এটি ব্যবহার করে দেখতে পারেন।

No comments: