টিপস এন্ড ট্রিকস

[টিপস এন্ড ট্রিকস][bsummary]

সফ্টওয়ার

[সফ্টওয়ার][bleft]

কম্পিউটার টিপস

[কম্পিউটার টিপস][twocolumns]

স্মার্টফোন টিপস

[স্মার্টফোন টিপস][twocolumns]

স্মার্টফোনকে গরিলা গ্লাসের সুরক্ষা

বর্তমানে গরিলা গ্লাসের আবরণ ছাড়া স্মার্টফোন ভাবাই যায় না। আধুনিক সব স্মার্ট ডিভাইসেই এখন গরিলা গ্লাস ব্যবহার করা হয়। অনেকেই স্মার্টফোনে কেনার আগে দেখে নেন, তাতে গোরিলা গ্লাসের আবরণ রয়েছে কি না। তাই প্রস্তুতকারক কোম্পানি গুলোও তাদের সব ডিভাইসের সাথে গরিলা গ্লাস রাখে। প্যাকেটের গায়েই এ বিষয়ে উল্লেখও থাকে। আপনার ফোনটি যতি অনেক পুরাতনও হয় যদি আপনার ডিভাইসে গরিলা গ্লাস নাও থাকে তবুও আমি নিশ্চিত আপনি কারো না কারো ফোনে এটা অবশ্যই ছুয়ে দেখেছেন।

স্মার্টফোনকে গরিলা গ্লাসের সুরক্ষা

স্মার্ট ডিভাইসকে সুরক্ষা দেওয়া এই গরিলা গ্লাসের সম্পর্কে আজ আমরা জানবো।

🔰 গরিলা গ্লাস কেন ব্যবহার হয়
গরিলা গ্লাস মূলত একটি বিশেষ ধরণের গ্লাস যা টাচ সেন্সর যুক্ত আধুনিক স্মার্ট ইলেকট্রনিক গ্যাজেট যেমন স্মার্টফোন, ট্যাবলেটের মতো বৈদ্যুতিক ডিভাইসের টাচস্ক্রিনকে বাহ্যিক আঘাতের হাত থেকে রক্ষা করতে, হঠাৎ করে হাত থেকে পড়ে গেলে এর ডিসপ্লের ভেঙে যাওয়া প্রতিরোধে ব্যবহৃত হয়। ওজনে অত্যন্ত হালকা, স্ক্রিনের উপর আঁচড় পড়তে দেয় না বলে এই গ্লাসের এত জনপ্রিয়তা।

🔰 গরিলা গ্লাস কে তৈরি করে
আমেরিকার গ্লাস বিষয়ক বিশেষায়িত প্রতিষ্ঠান ‘করনিং ইনকরপোরেটেড, গরিলা গ্লাস আবিষ্কার করে। মার্কিন যুক্তরাষ্ট্রে কেন্টাকি অঙ্গরাজ্যের হারোডবার্গে অবস্থিত কর্নিংয়ের সবচেয়ে পুররো কারখানায় তৈরি হয় বিশ্বের সবচেয়ে বেশি এবং মান সম্মত গরিলা গ্লাস। এছাড়াও নিউইয়র্কের সুলিভান পার্ক এ এদের শাখা ছাড়াও শিজুওকা জাপান (কর্নিং টেকনোলজি সেন্টার) এবং তাইওয়ান (কর্নিং রিসার্চ সেন্টার তাইওয়ান) এর অন্যান্য গবেষণা কেন্দ্রগুলির মালিকানা সংস্থা। যেগুলোতেও গরিলা গ্লাস তৈরি করা হয়।

🔰 গরিলা গ্লাস কী দিয়ে তৈরি
০.৪০ মিলিমিটার চওড়া, স্বচ্ছ এই গ্লাস অত্যন্ত মজবুত ধাতু অ্যালকালাই-অ্যালুমিনসিলিকেট দিয়ে তৈরি করা হয় যার মূল উপাদান বালি বা স্যান্ড হলেও এটি তৈরিতে অ্যালুমিনিয়াম, সিলিকন এবং অক্সিজেন ব্যবহার করা হয়। প্রকৃতিতে এই পদার্থ পাওয়া যায় না। এটি বিশেষভাবে গবেষণাগারে তৈরি হয়।

🔰 গরিলা গ্লাস কীভাবে তৈরি হয়
গ্লাসটির প্রয়োজনীয় মডেল তৈরি করে নেওয়ার পরে একে ৪০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রার গলিত লবণ মিশ্রণের মধ্যে ছেড়ে দেওয়া হয়। এরপর নানা রকম রাসায়নিক বিক্রিয়ার ফলেই গরিলা গ্লাস অন্যান্য কাচের তুলনায় আরও শক্তিশালী এবং নমনীয় হয়ে ওঠে।

🔰 গরিলা গ্লাসের ধরন
২০০৫-এর মাঝামাঝি সময়ে এই গ্লাস আবিষ্কার হয়। ২০০৮ সালে ফার্স্ট জেনারেশন করনিং গরিলা গ্লাস বাজারে আসে। ধীরে ধীরে ১, ২ ,৩ নির্দিষ্ট সময় অন্তর অন্তর গরিলা গ্লাস এর জেনারেশন আরও আধুনিকতর বা আপডেটেড হয়েছে। ২০১৬ সালে পঞ্চম প্রজন্মের গরিলা গ্লাস রিলিজ হয়েছে। ২০১৮ সালে এসেছে গরিলা গ্লাস ৬। বর্তমানে ডিএক্স প্লাস নামক এক ধরণের গ্লাস নিয়ে কোম্পানিটি কাজ করছে যা এতটাই আধুনিক ও মজবুত যে বিভিন্ন স্মার্ট। ডিভাইসের পাশাপাশি গাড়িতেও এই গরিলা গ্লাস ব্যবহৃত হচ্ছে। যাতে হালকা দূর্ঘটনায় গ্লাসের ক্ষতি না হয়।

গরিলা গ্লাসের বেশ কতগুলো ভাগ রয়েছে। পুরুত্বের বিচারের এমনও গরিলা গ্লাস রয়েছে যার উপরে হাতুড়ি মারলেও স্ক্রিন ভাঙবে না। সর্বশেষ ভার্সনটি তো মাটি থেকে ১.৬ মিটার উপর থেকে পড়লেও এর ডিসপ্লের সামান্যতম আচড়ও পড়বে না।

🔰 গরিলা গ্লাসের বিকল্প
কর্নিংয়ের গরিলা গ্লাসের বৃহত্তম প্রতিদ্বন্দ্বী হলেন আসাহি গ্লাস কো'র ড্রাগনটাইল যা গরিলা গ্লাসের সাথে খুব মিল এবং এটি সনি, স্মাং এবং এক্সওলো দ্বারা নির্মিত অনেক স্মার্টফোনে ব্যবহৃত হয়।
স্মার্ট ডিভাইসের জন্য গরিলা গ্লাসের পর্দার আরেকটি বিকল্প হ'ল অ্যাপলের নীলকান্তমণি দিয়ে তৈরি নীলা পর্দার গ্লাস । অ্যাপল ওয়াচে এটি ব্যবহৃত হয়েছে।

No comments:

তথ্য কণিকা

[তথ্য কণিকা][bsummary]

ব্যাংকিং টিপস

[ব্যাংকিং টিপস][bsummary]

টেক ইনফো

[টেক ইনফো][twocolumns]