টিপস এন্ড ট্রিকস

[টিপস এন্ড ট্রিকস][bsummary]

সফ্টওয়ার

[সফ্টওয়ার][bleft]

কম্পিউটার টিপস

[কম্পিউটার টিপস][twocolumns]

স্মার্টফোন টিপস

[স্মার্টফোন টিপস][twocolumns]

চার্জিং কর্ডে কেন এমন সিলিন্ডার থাকে ভেবে দেখেছেন!

 প্রতিটি ল্যাপটপের পাশাপাশি বিভিন্ন ডিভাইসের চার্জিং ক্যাবলে/কর্ডে, কম্পিউটারের ভিজিএ কর্ডে পিণ্ডের ন্যায় একটি সিলিন্ডার দেখা যায়। যাকে আমরা নিজেরা যাই ভাবি না কেন এর পোশাকি নাম বেশ চমৎকার “ফেরিট বিড”। কখনো ভেবেছেন এটি কেন কর্ডে থাকে? থাক অযথা ভেবে আপনার প্রেষার বাড়াবেন না। এটা জানাতেই আমাদের ”ব্লগ আমার” এর আজকের পর্বে আমি আছি


🔰 ফেরিট বিড কি?
ফেরিট বিড হ'ল নলাকার আকারের একটি বস্তু যা ফেরিট (চৌম্বকীয়) উপাদান দিয়ে তৈরি। এর ভিতরটি একটি চৌম্বকীয় উপাদানের চারপাশে অন্তরক তারকে সুচারুভাবে পেচিয়ে তৈরি করা হয় এবং এর বহিরাবরণ আইরন অক্সাইড দিয়ে তৈরি। এটি দেখতে কেবল এবং কর্ড এর উপর অনেকটা পিন্ডের মত। এটির সকল উপাদান সহজলভ্য হওয়ায় যে সকল ডিভাইসে ক্ষতিকর রেডিও ফ্রিকোয়েন্সি ও রেডিয়েশন উৎপন্ন হয় সে সকল ডিভাইসের চার্জিং ক্যাবলে/কর্ডে সিলিন্ডার বা পিণ্ড আকৃতির এই ফেরিট বিড দেখা যায়, যেমন ল্যাপটপে। মোবাইল বা ট্যাবলেটে এই ধরনের কোনো রেডিয়েশন উৎপন্নকারী যন্ত্রাংশ থাকে না বলেই এসব ডিভাইসের চার্জার ক্যাবলে এই ধরনের সিলিন্ডার থাকে না।

🔰 চার্জিং ক্যাবলে কেন এমন সিলিন্ডার/ফেরিট বিড থাকে?
👉 বিদ্যুৎ যখন কন্ডাক্টরে (পাওয়ার কর্ডের অভ্যন্তরে) যায় তখন এটি ইএমএফ (ইলেক্ট্রোমোটেভ ফোর্স) বা রেডিও ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে। যার ফলে আপনার ইলেকট্রনিক ডিভাইসটির ক্ষতি হতে পারে। ফেরাইট বিডের এই রেডিও ফ্রিকোয়েন্সির নির্গমন বন্ধ এবং ব্লক করার ক্ষমতা রয়েছে। ফলে আপনার ইলেকট্রনিক ডিভাইসটি নিরাপদ থাকে।

👉 ল্যাপটপের কম্পন সৃষ্টিকারী বিভিন্ন যন্ত্রাংশ (যেমন: হার্ডড্রাইভ, মাদারবোর্ড, ভিডিও কার্ড এবং অন্যান্য) থেকে উৎপন্ন শব্দ তরঙ্গ বা ফ্রিকোয়েন্সিও ব্লক করে এটি।

👉 আমরা যখন চার্জ করি তখন কিছু বৈদ্যুতিক শক্তি রেডিয়েশনের কারণে নষ্ট হয় ফলে আপনার সংযুক্ত ডিভাইসে প্রয়োজনীয় বৈদ্যুতিক শক্তির সরবরাহ হ্রাস করে। এ জন্য চার্জ হতে দেরি হয়। আর ফেরিট বিট গঠনগত কারণে রেডিয়েশন শুষে নেয়ার পাশাপাশি তা ব্লক করে দেয়। ফলে আপনার ডিভাইসটি দ্রুত চার্জ হয়।

👉 এটির সরলিকৃত সার্কিট মডেল ভোল্টেজ আপ/ভোল্টেজ ড্রপ নিয়ন্ত্রণ করে। কারণ নির্দিষ্ট মানের চেয়ে বেশি বৈদ্যুতিক স্রোত আপনার ডিভাইসটির যথেষ্ট ক্ষতি করতে পারে।

👉 ওয়াই-ফাই ব্যবহার করার সময় যখন ল্যাপটপ অনবরত সিগন্যাল গ্রহণ করে তখন এটি ল্যাপটপের অ্যান্টেনা হিসেবেও কাজ করে।

No comments:

তথ্য কণিকা

[তথ্য কণিকা][bsummary]

ব্যাংকিং টিপস

[ব্যাংকিং টিপস][bsummary]

টেক ইনফো

[টেক ইনফো][twocolumns]