টিপস এন্ড ট্রিকস

[টিপস এন্ড ট্রিকস][bsummary]

সফ্টওয়ার

[সফ্টওয়ার][bleft]

কম্পিউটার টিপস

[কম্পিউটার টিপস][twocolumns]

স্মার্টফোন টিপস

[স্মার্টফোন টিপস][twocolumns]

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অজানা ও চমকপ্রদ কিছু তথ্য

 স্মার্টফোন চালিয়েছেন আর অ্যান্ড্রয়েড সম্পর্কে জানে না এমন লোক খুজে পাওয়া দুষ্কর। বাংলাদেশের এখনও শতকরা ৬০ ভাগ ব্যবহারকারী স্মার্টফোন বলতে অ্যান্ড্রয়েডকেই বোঝে। সংখ্যাটা কম করেই বললাম। বহুল ব্যবহৃত এই অপারেটিং সিস্টেমটির অজানা ও চমকপ্রদ কিছু তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।


👉 অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লোগো তৈরি করা হয়েছিল ২০০৭ সালে।
👉 ২০০৮ সালে প্রথম অ্যান্ড্রয়েড ভার্সন ১.০ লঞ্চ করা হয়েছিল।
👉 ২০২০ সালের জুলাই এর তথ্য অনুযায়ী সারা বিশ্বের ৭৪.৬ শতাংশ স্মার্টফোনেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়।
👉 অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লোগো রোবটের ডিজাইনের ভাবনাটি এসেছিল টয়লেট এ ব্যবহার করা পুরুষ/মহিলা নির্দেশক চিহ্ন থেকে অনুপ্রণিত হয়ে । যদিও এটি পুরুষ দেহের আদলে তৈরি করা হয়।
👉 প্রথম দুই সংস্করণ ১.০ ও ১.১ ব্যতীত অ্যান্ড্রয়েডের সব ভার্সনের নামই মিষ্টির নামে রাখা হয়েছে। যেমন কাপকেক, জেলিবিন, আইসক্রিম, স্যান্ডউইচ, কিটক্যাট, ললিপপ, ওরিও ও পাই। কিন্তু প্রথা ভেঙ্গে সর্বশেষ সংস্করণটির নামকরণ করা হয় অ্যান্ড্রয়েড-১০।
👉 ২০১১ সালে অবমুক্ত হওয়া হানিকম্ব নামের সংস্করণটি শুধুমাত্র ট্যাবের জন্য তৈরি করা হয়েছিল। তাই এটি কোনো স্মার্টফোনে সমর্থন করতো না
👉 অ্যান্ড্রয়েড চালিত একটি স্মার্টফোন তৈরিতে যেসব হার্ডওয়্যার বা প্রযুক্তি ব্যবহার করা হয় তার মধ্যে কিছু পেটেন্টের মালিক মাইক্রোসফট।
👉 অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি সকলের ব্যবহারের জন্য বিনামূল্যে হলেও গুগলের অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাপ যেমন ম্যাপ, জিমেইল, ইউটিউব ব্যবহারের জন্য গুগলের সঙ্গে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোর বিশেষ চুক্তির প্রয়োজন পড়ে।

No comments:

তথ্য কণিকা

[তথ্য কণিকা][bsummary]

ব্যাংকিং টিপস

[ব্যাংকিং টিপস][bsummary]

টেক ইনফো

[টেক ইনফো][twocolumns]