টিপস এন্ড ট্রিকস

[টিপস এন্ড ট্রিকস][bsummary]

সফ্টওয়ার

[সফ্টওয়ার][bleft]

কম্পিউটার টিপস

[কম্পিউটার টিপস][twocolumns]

স্মার্টফোন টিপস

[স্মার্টফোন টিপস][twocolumns]

স্মার্টফোন স্লো হলে গতি বাড়ানোর টিপস

 বাংলাদেশের স্মার্টফোন ব্যবহার কারীদের শতকরা ৮২ ভাগ আন্ড্রয়েড ব্যবহার করে। তবে আপনার ফোনটি যাই হোক না কেন, ব্যবহারের কারনে তাতে কিছুটা সমস্যা হতেই পারে। যে কোনো স্মার্টফোনই বার বার স্লো হয়ে যেতে পারে। কাজ করতে গিয়ে নানা রকমের সমস্যা হতে পারে। হঠাৎ করে এ সমস্যা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় ব্যবহারকারীদের। তবে এ সমস্যা থেকে মুক্তি পেতে কিছু পন্থা অবলম্বন করতে পারেন ব্যবহারকারীরা।


🔰 স্মার্টফোন বার বার স্লো হলে করণীয়
👉 সাধারণত স্মার্টফোনে থাকা অ্যাপ ব্যবহার করলে ক্যাশ (Cache) রূপে ফোনের মেমোরিতে থেকে যায়। অনেক সময় Cache জমলে ফোন স্লো হয়ে যায় তাই নিয়মিত Cache ক্লিন করা দরকার।
👉 অনেকে মোবাইলে প্রচুর পরিমানে আন্ড্রয়েড অ্যাপস ইন্সটল করে রাখে যেগুলোতে হয়তো সপ্তাহ বা মাসে একবারেও ঢোকার দরকার হয়না। এসব অযাচিত বা অব্যবহৃত অ্যাপ ফোনে না রেখে ডিলিট করে দিন।
👉 অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও মুছে ফোনের স্টোরেজ যতটা পারেন ফাঁকা করে রাখুন। এতে ফোনের ‘হ্যাং’ হওয়ার সমস্যা অনেকটা দূর হবে। কেননা স্টোরেজ পূর্ণ হয়ে গেলেও ফোন স্লো হয়ে যায়।
👉 আপনার সিস্টেমটি যত দামিই হোক না কেন সেটির আপডেট নিশ্চিত করুন। এর সকল অ্যাপ আপডেট রাখুন।
👉 আপনার ফোনে লাইভ ওয়ালপেপার ব্যবহার বন্ধ করুন। ফোনের পারফরম্যান্সে এটি খুবই প্রভাব ফেলে। তাই ফোনে সাধারণ এইচডি ওয়ালপেপার ব্যবহার করুন।
👉 যদি আপনার স্মার্ট ফোনটির গতি অতিরিক্ত মাত্রায় স্লো হয়ে যায় তাহলে ফ্যাক্টরি ডাটা রিসেট করে নিতে পারেন। এতে আপনার ফোনের ৯০% ব্যবহার জনিত ময়লা যেমন Cache, স্টোরেজ প্রবলেম, আনইউজ অ্যাপস সব দূর হবে। তবে তার আগে প্রয়োজনীয় সকল ডাটা যেমন ফাইল, ছবি, ফোনে থাকা নম্বর, বা অন্য যে কোনো দরকারি জিনিস মেমরিতে ব্যাকআপ করে নিতে ভূলবেন না। কারন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি প্রথমদিন যেমন কিনেছেন সেই ভাবে সেট আপ হয়ে যাবে।
👉 নিম্নমানের মেমোরি ব্যবহার করবেন না। আর মেমরির কিছু অংশ সব সময় ফাঁকা রাখুন। স্লো এসডি কার্ড ব্যবহার করলে এটি আপনার ডিভাইসকেও স্লো করে দিবে। তাই মেমরি ফাস্ট রাখতে মাঝে মাঝে মেমরি ফরমেট দিন।
👉 অ্যান্ড্রয়েডে বেশ কিছু অ্যাপস আছে যেসব অ্যাপস অটো স্টার্ট আপ ফিচার সমৃদ্ধ অর্থাৎ, আপনার ফোন বা ডিভাইসটি চালু হওয়ার সাথে সাথে এসব অ্যাপস স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। এদের মধ্যে থাকা অপ্রয়োজনীয় অ্যাপস ডিলেক্ট করে দিন। কেননা, এতে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস এর গতি কমে যায়।
👉 ডিভাইসের গতি বৃদ্ধি করার জন্য প্রথমেই আপনার ফোনে ডেভলপার অপশন চালু করুন। এজন্য ফোনের সেটিংস থেকে অ্যাবাউট এ গিয়ে ফোনের বিল্ড নম্বরে বার কয়েক চাপ দিলে আপনার ফোনের ডেভলপার অপশন চালু হবে। এরপর বাকি কাজগুলো ধাপে ধাপে করুন। আপনার ফোনের গতি বৃদ্ধি পাবে।
👉 অ্যানিমেশন অতিরিক্ত পরিমাণ বেশি হলে ফোনের গতি কমে যায়। এটি কম ব্যবহারের চেষ্টা করুন। সবচেয়ে ভালো হয় অ্যানিমেশন বন্ধ করে দিলে।
👉 ডিভাইসের গতি বৃদ্ধি করার জন্য অপ্রয়োজনীয় ওয়াইগেট ও পেজগুলোও ডিলিটি করা বুদ্ধিমানের কাজ।
👉 অনেকে ফোনের গতি বৃদ্ধির জন্য লাঞ্চার ব্যবহারের পরামর্শ দেয়। আমি এর বিপক্ষে। এতে অনিয়ন্ত্রিত অ্যাপস ও অ্যাড এর উটকো ঝামেলা পোহতে হবে।
👉 প্রসেসিং ক্ষমতা বেশী ব্যবহার করে এমন অ্যাপ্লিকেশনের ব্যাপারে সতর্ক থাকুন।
👉 হার্ডওয়্যার ত্রুটির কারণেও প্রিয় স্মার্টফোনটি স্লো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট ব্র্যান্ডের সার্ভিস সেন্টারে যোগাযোগ করা যেতে পারে।

No comments:

তথ্য কণিকা

[তথ্য কণিকা][bsummary]

ব্যাংকিং টিপস

[ব্যাংকিং টিপস][bsummary]

টেক ইনফো

[টেক ইনফো][twocolumns]