টিপস এন্ড ট্রিকস

[টিপস এন্ড ট্রিকস][bsummary]

সফ্টওয়ার

[সফ্টওয়ার][bleft]

কম্পিউটার টিপস

[কম্পিউটার টিপস][twocolumns]

স্মার্টফোন টিপস

[স্মার্টফোন টিপস][twocolumns]

মোবাইল পানিতে পড়ে গেলে যা করবেন

 ইশ! পড়ে গেল!! শখের ফোন পানিতে পড়ে গেলে কষ্টের আর সীমা থাকে না। এসময় পানিতে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে কী করবেন তা অনেকেই বুঝে উঠতে পারেন না। তাই আপনার স্মার্টফোনটি পানিতে পড়লে ঠিক কী করণীয় তা নিয়েই আজকে আমাদের এই প্রতিবেদন।


👉 পানি থেকে যতটা সম্ভব দ্রুত মোবাইলটি তুলে সর্বপ্রথম ব্যাটারি খুলে ফেলুন। ভেজা অবস্থায় কোনো অবস্থাতেই ব্যাটারি আর ফোনে লাগাবেন না। এরপর সিম কার্ড, মেমরি খুলে ফেলুন।
👉 এরপর ব্যাটারি, সিম কার্ড ও গোটা মোবাইলটিকে সযত্নে শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিন। ভেতরে যেন পানি জমে না থাকে। তবে সাবধানে।
👉 এরপর একটি বাতাসমুক্ত শুকনো পাত্রে শুকনো চাল নিন।

👉 এবার মোবাইল ও ব্যাটারিটি চালের ভিতর ১০-১২ ঘন্টা রেখে দিন।
👉 যদি কনকনে রোদ থাকে তবে চালে রাখার বিকল্প হিসেবে রোদে ২/৩ ঘন্টা খুব ভালো করে শুকিয়ে নিতে পারেন।
👉 তাও যদি সম্ভব না হয় একশো পাওয়ারের বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে মোবাইল ও ব্যাটারিকে ভালো করে তাপ লাগিয়ে শুকান। এ ক্ষেত্রে ফোনের বহিরাবরণ/কভার টি খুলে নেওয়া ভালো তবে কোনো কানেকশন নষ্ট যেন না হয় সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখুন। তাপ দেবার সময় খালি হাতে মোবাইলটি ধরবেন না তাতে হাতে ফোঁসকা পড়তে পারে। ব্যাটারি তাপ দেবার সময় বিশেষ খেয়াল রাখুন ব্যাটারিটি আবার বিষ্ফোরণ ঘটিয়ে ফেলবেন না।
👉 এবার চাল থেকে তুলে অথবা তাপ দিয়ে শুকিয়ে মোবাইলটি স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে তুলো দিয়ে স্পিকার, ক্যামেরা, কিপ্যাড ভালো করে মুছে নিন।
👉 এরপর চালিয়ে দেখুন মোবাইলের জ্ঞান ফিরল কিনা। বিশেষভাবে খেয়াল রাখুন মোবাইল কোনো রকম ভেজা অবস্থায় তাতে ব্যাটারি উঠাবেন না বা অন করবেন না।

 

No comments:

তথ্য কণিকা

[তথ্য কণিকা][bsummary]

ব্যাংকিং টিপস

[ব্যাংকিং টিপস][bsummary]

টেক ইনফো

[টেক ইনফো][twocolumns]