না বুঝে আমরা আমাদের মোবাইল সংযোগে/সিমে বিভিন্ন সার্ভিস চালু করে ফেলি। ফলস্বরুপ সার্ভিসগুলো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সিম এর ব্যালেন্স থেকে কেটে নেয়। এগুলো নিয়ে সিম ব্যবহারকারীদের দুর্ভোগের সীমা নেই। এসব টাকা কেটে নেয়া সার্ভিসগুলোকে ভ্যালু এডেড সার্ভিস, সংক্ষেপে ভ্যাস বলা হয়। চলুন জেনে নেয়া যাক রবি, বাংলালিংক, গ্রামীণফোন, এয়ারটেল এবং টেলিটক সিম এর এসব ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ করার নিয়ম।
ভ্যালু এডেড সার্ভিস (VAS) বন্ধ করার নিয়ম
👉 রবি
রবিতে টাকা কেটে নেওয়া সার্ভিস বন্ধ করা সবচেয়ে সহজ। আপনার ফোন থেকে শুধুমাত্র *9# ডায়াল করলেই চালু থাকা সকল ভ্যালু এডেড সার্ভিস বন্ধ হয়ে যাবে। তবে কনফার্ম করতে ১ চাপতে হবে।
👉 বাংলালিংক
বাংলালিংক সিম এর সকল ভ্যালু এডেড সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন *121*7*1*2*1# নম্বর। তাহলে ফোনের সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ হয়ে যাবে, এমনকি আমার টিউন, মাই অফার সহ।
👉 গ্রামীণফোন
গ্রামীনফোন সিম এর বেশিরভাগ ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ করতে *121*6*1# ডায়াল করুন। মনে রাখবেন, এই নম্বরটি ডায়াল করলে ওয়েলকাম টিউন, মিসডকল অ্যালার্ট, কল ব্লক সার্ভিস, মিউজিক রেডিও এবং জিপি মিউজিক সাবস্ক্রিপশন বন্ধ হবেনা।
👉 এয়ারটেল
এয়ারটেল সিমে শুধুমাত্র *9# ডায়াল করলেই চালু থাকা সকল ভ্যালু এডেড সার্ভিস বন্ধ হয়ে যাবে। (রবির মতই।)

No comments: