আপনি সহজেই ডাচ বাংলা ব্যাংকের যে কোনও শাখায় আপনার শিক্ষার্থীর অ্যাকাউন্ট খুলতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য, অর্থ জমা এবং উত্তোলনের বিষয়ে সুবিধার পাশাপাশি আপনার কিছু নির্দিষ্ট লিমিট ও অসুবিধাও রয়েছে। আসুন একবার স্টুডেন্ট অ্যাকাউন্টের লিমিট, সুবিধা ও অসুবিধা গুলো একবার দেখে নিই
🔰 ডিবিবিএল শিক্ষার্থীদের অ্যাকাউন্টের সুবিধা ও অসুবিধা সমূহ
👉 আপনার যদি বছরে ২৫০০০-১০০০০০ টাকা লেনদেন হয় তবে অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের জন্য আপনাকে প্রতি বছর লেনদেন অনুযায়ী ১০০-২০০ টাকা চার্জ করা হবে।
👉 আপনার অ্যাকাউন্ট ওপেন করতে কোনো টাকা দিতে হবে না। কিন্তু অ্যাকাউন্ট একটিভ করতে ৫০০ টাকা জমা দিতে হবে। কোনো কারনে অ্যাকাউন্ট বাতিল হলে আপনাকে ৫০০ টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। গ্রাহক একাউন্ট ক্লোজ করতে চাইলেও ওই টাকা তুলে নিতে পারবে।
👉 আপনি একটি এটিএম কার্ড (DBBL Nexus) পাবেন এবং এটি সম্পুর্ন ফ্রি,অন্য ক্যাটাগরির এটিএম কার্ড এর মত এতে বাৎসরিক কোনো চার্জ নেই ।
👉 আপনার এটিএম কার্ডটি হারিয়ে গেলে মাত্র ৪০০ টাকা খরচে আপনি পুনরায় একটি নেক্সাস ডেবিড কার্ড পেয়ে যাবেন
👉 আপনি আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টে প্রতি মাসে সর্বাধিক ১,০০,০০০ টাকা জমা এবং উত্তোলন করতে পারবেন।
👉 দিনে সর্বোচ্চ ৫ বার এটিএম কার্ড ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন।
👉 প্রতি বছর আপনাকে জমাকৃত টাকার বিপরীতে ৫% হারে সুদ প্রদান করা হবে । (শর্ত প্রযোজ্য)
👉 এই অ্যাকাউন্ট এ আপনাকে কোনো চেক বই দেওয়া হবে না।।
👉 ফ্রিতে ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
🔰 অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার প্রয়োজনীয় কাগজপত্র
এই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার নিম্নলিখিত দস্তাবেজগুলি থাকা উচিত।
👉 আপনার সাম্প্রতিক পাসপোর্ট আকারের ফটোগ্রাফটির ২ কপি ছবি।
👉 আপনার জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি।
👉 আপনার শিক্ষার্থী আইডি কার্ডের একটি ফটোকপি অথবা আপনার যে কোনও শিক্ষাগত সার্টিফিকেট এর একটি ফটোকপি।
👉 নমিনির ১ কপি ছবি ও জাতীয় পরিচয় পত্র।
🔰 এ সব ছাড়াও এমন কিছু রয়েছে যা সবার জন্য প্রয়োজন
👉 স্থায়ী ঠিকানা প্রমান স্বরুপ বিদ্যুৎ বিলের বা পানির বিলের কপি। আপনি ভাড়া বাসায় বা মেসে থাকলে সেখানকার দিলেও চলবে।
👉 এই ব্যাংকে এ অ্যাকাউন্ট আছে এমন একজন পরিচয় প্রদানকারী ।
👉 শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র বা আইডি কার্ড।
👉 নমিনি এর আইডি কার্ড এর ফটোকপি এবং তার ১ কপি ছবি

No comments: