টিপস এন্ড ট্রিকস

[টিপস এন্ড ট্রিকস][bsummary]

সফ্টওয়ার

[সফ্টওয়ার][bleft]

কম্পিউটার টিপস

[কম্পিউটার টিপস][twocolumns]

স্মার্টফোন টিপস

[স্মার্টফোন টিপস][twocolumns]

হোয়াটসঅ্যাপ নিয়ে কিছু চমকপ্রদ তথ্য!

 জনপ্রিয় মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপ এর আজ প্রায় ২ বিলিয়ন ব্যাবহারকারী রয়েছে। কেনার সময় ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানান, ‘প্রতিদিন ১০ লাখ মানুষ হোয়াটসঅ্যাপ ডাউনলোড করছেন এবং এই অ্যাপটির ৪৫ কোটি ব্যবহারকারী রয়েছেন।’


🔰 জনপ্রিয় এই পরিষেবাটির কিছু চমকপ্রদ তথ্য নিয়ে আজকে আমাদের এই আয়োজন।
👉 ২০০৯ সালে জ্যান কউম ও ব্রায়ান এক্টন হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন।
👉 হোয়াটসঅ্যাপের দুই সহ-প্রতিষ্ঠাতাই আগে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহুর কর্মী ছিলেন। এরপর তারা চাকরী ছেড়ে দিয়ে নতুন চাকরীর আশায় ফেসবুক ও টুইটারে ইন্টারভিউ দেন কিন্তু সেখানে তথন তাদের চাকরী হয়নি। তখন তারা নিজেই এমন একটা মাধ্যম বানানোর জন্য মনস্থির করেন এরং হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন।
👉 ২০১৫ সালের মার্চ মাসে হোয়াটসঅ্যাপ ১০০ কোটি অ্যান্ড্রয়েড ডিভাইসে ডাউনলোড হওয়ার মাইলফলক অর্জন করে। এটা তেমন আশ্চর্যের না এমনটা হতোই কিন্তু আশ্চর্যের এটাই তখন হোয়াটসঅ্যাপে সংস্থাটির কর্ণধারসহ মাত্র ৫ জন কর্মী কাজ করতেন।
👉 গুগল ১০০০ কোটি টাকার বিনিময়ে হোয়াটসঅ্যাপ কিনতে চেয়েছিল কিন্তু হোয়াটসঅ্যাপ এর ফাউন্ডাররা রাজি হননি।।
👉 ২০১৪ সালের ফেব্রুয়ারিতে এক হাজার ৯০০ কোটি ডলার খরচ করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক হোয়াটসঅ্যাপ কিনে নেয়।
👉 ওপেন হুইসপার সিস্টেমে তৈরি হোয়াটসঅ্যাপ। এর মধ্য দিয়ে আদান-প্রদান করা সব বার্তা ২৫৬-বিট এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে এনক্রিপ্ট করা। এ পদ্ধতিতে ব্যক্তিগত তথ্য হ্যাক করা অত্যন্ত কঠিন। ফলে ব্যবহারকারীর তথ্য থাকে সুরক্ষিত থাকায় বিশ্বব্যাপী বার্তা আদান-প্রদানের অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা এত বেশি।
👉 হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়ে দিলে তা বার্তা গ্রাহকের কাছে পৌছেছে কিনা তার Arrival Report এর পাশাপাশি গ্রাহক বার্তাটি পড়েছে কিনা Reading Report সময় সহ জানিয়ে দেয়। এ জন্য কাাঙ্খিত বার্তাটির উপর কিছুক্ষণ ট্যাপ করে থাকুন। যে অপশন গুলি আসবে তার মধ্য হতে ‘ইনফো’ অপশনটি বেছে নিলেই এ তথ্য পেয়ে যাবেন।
👉 প্রতিজন হোয়াটসঅ্যাপ ইউজারের আইডি প্রোটোকল দেখতে এরকম হয়- [phone number]@s.whatsapp.net।
👉 হোয়াটসঅ্যাপ এ প্রতিটি কন্ট্যাক্ট বা গ্রুপের জন্য আলাদা আলাদা কাস্টমাইজড রিং-টোন রাখা যায়।
👉 হোয়াটসঅ্যাপ নিরাপত্তা ও গোপনীয়তা নীতিমালায় এতটাই অঙ্গীকারবদ্ধ যে তারা ইউজারদের প্রফাইল ডিটেইলস ছাড়া কোন ডেটাই সংরক্ষণ করে না। ফলে কোনো কিছু ফাস হবারও রাস্তা নেই।
👉 ইন্টারনেটে মোট যত সেলফি শেয়ার হয় তার ২৭% হয় হোয়াটসঅ্যাপে
👉 হোয়াটসঅ্যাপ ছবি ও ভিডিও কম্প্রেসর হিসেবেও কাজ করে। আপনি যে ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপ এ আপলোড করবেন তা স্বয়ংক্রিয় ভাবে ছোট সাইজের হয়ে যায়।

No comments:

তথ্য কণিকা

[তথ্য কণিকা][bsummary]

ব্যাংকিং টিপস

[ব্যাংকিং টিপস][bsummary]

টেক ইনফো

[টেক ইনফো][twocolumns]