পৃথিবী সম্পর্কে আমরা কত কিছুই জানি না। তবে একটি জিনিস সত্য যে, আমরা এসব অজানা তথ্য গুলো জানতে খুবই পছন্দ করি। আর সেই জন্যই আজকের এই পোস্ট এ আমরা জানাবো এই বিশ্বের কিছু অজানা তথ্য। যা অবশ্যই আপনাকে অবাক করবে।
👉 প্রায় ৫০০ কোটি বছর পর সূর্য একটি ‘রেড জায়ান্ট স্টার’ এ পরিণত হবে। কারণ তখন সূর্যের জালানি গুলো (হাইড্রোজেন ও হিলিয়াম) শেষ হয়ে যাবে। তখন সূর্য তার চার পাশের অন্য গ্রহ গুলিকেও গ্রাস করবে। সেই হিসেবে পৃথিবীকেও সূর্য গ্রাস করতে পারে। বর্তমানে পৃথিবীর বয়স প্রায় ৪৫০ কোটি বছর, এর মানে প্রায় আরো এত বছর সময় এখনো বাকী আছে।
👉 পৃথিবীর প্রায় ৯০% ভূমিকম্পই হয় প্রশান্ত মহাসাগর এর একটি এলাকায়। যার কারণে, এই এলাকাটির নাম দেয়া হয়েছে ‘রিং অব ফায়ার’ (Ring of Fire)
👉 অঞ্চল টিতে প্রায় ৪৫২ টি আগ্নেয়গিরি রয়েছে। পৃথিবীর প্রায় ৮১% আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও হয়, এই অঞ্চলে।
👉 গত ১১,৭০০ বছরের ভিতর মোট ২৫ টি বড় আকারের ও ভয়ংকর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে, যার মধ্যে ২২ টিই হয়েছে এই ‘রিং অব ফায়ার’ অঞ্চল টিতে।
👉 রঙধনু আসলে বৃত্তাকার, পৃথিবীর আকারের কারণেই আমরা অর্ধ-বৃত্তাকার রঙধনু দেখি।
👉 পৃথিবীতে সব সাগর-মহাসাগর মিলিয়ে যত পানি রয়েছে, তার চেয়ে তিন গুণ বেশি পানি রয়েছে পৃথিবীর ভিতরের অংশে।
👉 প্রতিদিন পৃথিবীর কোথাও না কোথাও ১০ টির ও বেশি আগ্নেয়গিরি তে অগ্ন্যুৎপাত হচ্ছে।
👉 পৃথিবীতে উৎপাদিত অক্সিজেন এর ২০ ভাগই মহাবন আমাজন উৎপাদন করে।
👉 পৃথিবীতে যত বালু কণা আছে, তার ১০,০০০ গুণ নক্ষত্র রয়েছে এই মহাবিশ্বে।
👉 চিলির আটাকামা মরুভূমি তে কখনোই বৃষ্টিপাত হয় নি। এটিই পৃথিবীর সবচেয়ে শুকনো জায়গা।
👉 পৃথিবীতে যত ধরণ এর শক্তি দরকার (বিদ্যুৎ, শব্দ ইত্যাদি) তা শুধু সূর্যের আলোর ১০,০০০ ভাগের ১ ভাগ কে কাজে লাগাতে পারলেই সারা জীবন এর জন্য আর কিছুরই প্রয়োজন পড়ত না।
👉 চাঁদ যদি আমাদের উপগ্রহ হিসেবে না থাকতো, তাহলে পৃথিবীতে ২৪ ঘন্টার বদলে মাত্র ৬ ঘন্টা দিন থাকতো।
👉 পৃথিবীর সবচেয়ে দক্ষিণের আগ্নেয়গিরি টি অবস্থিত এন্টার্কটিকা মহাদেশে। এই আগ্নেয়গিরি থেকে আগুন বের হয় না, বরং বরফের ক্রিস্টাল বের হয়। এর নাম মাউন্ট ইরেবাস।
👉 ক্রুবেরা গুহা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম গুহা। এটি প্রায় ২,১৯৭ মিটার বা ৭,২০৮ ফুট গভীর। এটি জর্জিয়ায় অবস্থিত।
👉 পৃথিবীর কেন্দ্রে এতই স্বর্ণ রয়েছে যে তা দিয়ে পুরো পৃথিবীকে একবার ১.৫ ফুট এর আস্তরণে মুড়ে দেয়া যাবে।
👉 পৃথিবীতে প্রায় প্রতি বছর ৫,০০,০০০ এর মত ভূমিকম্প হয়। যার মধ্যে আমরা ১,০০,০০০ বুঝতে পারি। এবং মাত্র ১০০ টি ভূমিকম্প পৃথিবীর ক্ষতি করে।
👉 পৃথিবীকে যদি একটি গাড়ি হিসেবে ধরেন, তাহলে ওই গাড়ির যাত্রি হিসেবে আমরা প্রায় ৬৬,০০০ মাইল/ঘন্টা বেগে সূর্যকে কেন্দ্র করে ঘুরছি। এর মানে সূর্যকে কেন্দ্র করে, পৃথিবীর ঘূর্ণন গতি ঘন্টায় প্রায় ৬৬,০০০ মাইল বা ১,০৭,০০০ কিমি। মাধ্যাকর্ষণ এর কারণেই এই গতি সত্ত্বেও আমরা মহাশূন্যে ছিটকে পড়ি না।

No comments: