এবি ব্যাংক লিমিটেড শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরিষেবা দিয়ে “স্টুডেন্ট অ্যাকাউন্ট” নামের একটি নতুন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট ঘোষণা করেছে।
🔰 শিক্ষার্থীদের জন্য এই অ্যাকাউন্টের সুবিধা সমুহঃ
👉 অন্য অ্যাকাউন্ট এ যে রকম মাসিক/বাৎসরিক একটা ফি নেয় এই অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের জন্য সে রকম কোনো ফি নেই।
👉 ফ্রিল্যান্সিং করতে চাইলে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটা আকর্ষণীয় সুযোগ। এই অ্যাকাউন্ট এ বিনামূল্যে ভিসা ডেবিট কার্ড দেয় যার মাধমে পৃথিবীর যেকোনো প্রান্তের যেকোন এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
👉 প্রিমিয়াম ব্যাংকিং এর মতই বিনামূল্যে এসএমএস ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং সুবিধা রয়েছে।
👉 বিনামূল্যে চেক বই পাওয়ার সুবিধা রয়েছে।
👉 মাত্র ১০০ টাকা জমা দিয়ে একাউন্ট খোলার সুবিধা রয়েছে।
👉 অন্য ক্যাটাগরির অ্যাকাউন্ট এ সাধারনত নূন্যতম একটা টাকা জমা রাখতে হয়। কিন্তু এটায় অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য করতে পারবেন।
👉 গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল, রবি এবং টেলিটক সংযোগের জন্য ফ্রি রিয়েল টাইম মোবাইল টপ-আপ সুবিধা রয়েছে।
👉 এই অ্যাকাউন্ট এ সুদের হার ৫.০০ %।
👉 সুদ দৈনিক গণনা করা হয় এবং অর্ধ বার্ষিক প্রয়োগ করা হয়।
🔰 অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার প্রয়োজনীয় কাগজপত্র
এই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার নিম্নলিখিত দস্তাবেজগুলি থাকা উচিত।
এ বি মাইনর (বয়স ১৮ বছরের নিচে হলে )
👉 বর্তমান ৩ কপি ফটো।
👉 জন্ম নিবন্ধন
👉 শিক্ষার্থীর আইডি কার্ড।
👉 অভিভাবকের জাতীয় পরিচয় পত্র / বর্তমান বৈধ পাসপোর্ট / জন্ম নিবন্ধন এবং
👉 ২ কপি ছবি।
এবি মেজর (বয়স ১৮ বছরের উপরে হলে)
👉 শিক্ষার্থীর এনআইডি / বর্তমান বৈধ শিক্ষার্থীর ফটো আইডি / জন্ম নিবন্ধন।
👉 শিক্ষার্থীর বৈধ স্টুডেন্ট আইডি কার্ড।
👉 নমিনির জাতীয় পরিচয় পত্র এবং এক কপি ছবি।

No comments: