টিপস এন্ড ট্রিকস

[টিপস এন্ড ট্রিকস][bsummary]

সফ্টওয়ার

[সফ্টওয়ার][bleft]

কম্পিউটার টিপস

[কম্পিউটার টিপস][twocolumns]

স্মার্টফোন টিপস

[স্মার্টফোন টিপস][twocolumns]

ঘরে বসেই সোনালী ব্যাংকের একাউন্ট খুলুন

 এখন থেকে যেকোনো গ্রাহক ঘরে বসেই সোনালী ব্যাংকের একাউন্ট খুলতে পারবেন। করোনা ভাইরাস থেকে গ্রাহকদের সুরক্ষা দিতে ব্যাংক কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছেন। একাউন্ট খোলার জন্য গ্রাহকদের সশরীরে ব্যাংকের কোনও শাখায় যাওয়ার দরকার নেই।


গ্রাহকের ছবি ও ব্যক্তিগত তথ্য অটোমেটিক পদ্ধতিতে যাচাই-বাচাই করার জন্য সোনালী ব্যাংক কর্তৃপক্ষ এখন থেকে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সফটওয়্যার ‘পরিচয়’ ব্যবহার করবে। এ ‘পরিচয়’ সফটওয়্যার গ্রাহকের যে কোনও তথ্য (কেওয়াইসি) নিমিষেই বাংলাদেশ জাতীয় ডিজিটাল আর্কিটেকচার (বিএনডিএ) এর সঙ্গে অটোমেটিক মিলিয়ে নিতে পারে।

🔰 সোনালী ই-সেবা কাদের জন্য বা যা যা লাগবে

কাদের জন্য- যাদের একাউন্ট নেই তাদের জন্য। যাদের একাউন্ট আছে তাহাদের জন্য না।
🔰 যা লাগবে-
👉  ফোন নাম্বার (১১ সংখ্যার)
👉  এনআইডি নাম্বার - ১৩ বা ১৭ ডিজিট। যাদের ১৩ ডিজিট তাহারা সামনে জন্মসাল বসায়ে ১৭ ডিজিট করতে হবে। অন্যথায় এনআইডি খুজে পাবে না।
👉  যার এনআইডি তার ছবি লাগবে। ছবি যেন স্বচ্ছ আসে সেই দিকে খেয়াল রাখতে হবে।
👉  বর্তমান ঠিকানা ও এর উপর ভিত্তি করে ব্রাঞ্চ আসবে।
👉  এনআইডি এর সামনের ও পিছনের দিকে ছবি তুলবেন।
👉  ব্যাংকের তথ্য সিলেক্ট করবেন ও নমীনির তথ্য দিবেন।
👉  কনফার্ম করলে একাউন্ট খুলে যাবে। মোবাইল এ এসএমএস আসবে একাউন্ট নাম্বার ও ব্রাঞ্চ সহ। সাথে আপনার মোবাইল এ একটি পিডিএফ ফাইল সেভ হবে সকল তথ্য সহ।
👉  পিডিএফ টি প্রিন্ট করে আপনার সিলেকট করা ব্রাঞ্চে জমা দিয়ে একাউন্ট ক্রেডিট অপশন এনাবেল করে নিতে হবে।
👉  সর্বোচ্চ তিন মাস সময় পাবেন গ্রাহক তার একাউন্ট টি সচল করার জন্য। তিন মাসের মধ্যে একাউন্ট সচল করা বাধ্যতামূলক।

🔰 যা করবেন না- যাদের একাউন্ট আছে তাদের ফোন ও এনআইডি নাম্বার দিয়ে ট্রাই করবেন না।

🔰 বিঃদ্রঃ সকল কাজ ১০ মিনিটের মধ্য শেষ করতে হবে। অন্যথায় একাউন্ট খুলতে পারবেন না।

 

 

No comments:

তথ্য কণিকা

[তথ্য কণিকা][bsummary]

ব্যাংকিং টিপস

[ব্যাংকিং টিপস][bsummary]

টেক ইনফো

[টেক ইনফো][twocolumns]