ফেসবুক কে বলা চলে আমাদের নিত্যদিনের সঙ্গী। প্রতিদিন কোন না কোন সময় আমরা ফেসবুকে লগ ইন করি। এক কথায় Facebook আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে গিয়েছে।
ফেসবুক হয়তো আমরা নিয়মিতই ভিজিট করি কিন্তু ফেসবুক এর অজানা তথ্য গুলো সম্পর্কে বেশি কিছু জানি না। তাই, আজ এই পোস্টে আমরা আপনাদেরকে জানাবো Facebook সম্পর্কে কিছু অজানা ও অবিশ্বাস্য তথ্য।
🔰 তাহলে চলুন শুরু করা যাক।
👉 বর্তমানে পৃথিবীতে প্রায় ১.৬৫ বিলিয়ন একটিভ ফেসবুক ইউজার রয়েছে।
👉 প্রতি দিন Facebook এ বিভিন্ন পোস্টে প্রায় ৫ বিলিয়ন লাইক পরে।
👉 প্রতিদিন প্রায় ১.১০ বিলিয়ন ইউজার ফেসবুকে লগ-ইন করেন।
👉 সিএন এন এর হিসেব অনুযায়ী Facebook এ বর্তমানে প্রায় ৮৪ মিলিয়ন ফেইক আই ডি রয়েছে।
👉 ফেসবুকে প্রতিদিন প্রায় ৩০০ মিলিয়ন ছবি আপলোড করা হয়।
👉 প্রতি মিনিটে ফেসবুকে প্রায় ৫১০ টি কমেন্ট পোস্ট করা হয়।
👉 ফেসবুকে প্রতি মিনিটে প্রায় ২,৯৩,০০০ টি স্ট্যাটাস আপডেট করা হয়।
👉 প্রতি মিনিটে ফেসবুকে প্রায় ১,৩৬,০০০ টি ছবি আপলোড করা হয়।
👉 ফেসবুক এর বর্তমান ডোমেইন নেইমটি (Facebook.com) ২,০০,০০০ ডলার দিয়ে কিনা হয়। এর আগে ফেসবুক এর ডোমেইন নেম ছিল (Thefacebook.com)। তবে আপনি চাইলে এখনও আগের ডোমেইন নেম (Thefacebook.com) দিয়েও ফেসবুক ভিজিট করতে পারবেন।
👉 ২০১০ সালে ফেসবুক আবারো একটি নতুন ডোমেইন কিনে যা হল- www.fb.com। তবে এই ডোমেইন কিনতে Facebook এর ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়।
👉 ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একজন বর্ণান্ধ।
👉 ফেসবুক এর ‘লাইক’ বাটন টির নাম প্রথমে ‘অসাম’ বাটন দেয়ার কথা ছিল। তবে পরে মার্ক যাকারবার্গ ‘লাইক’ বাটনই বেছে নেন।
👉 Facebook এর সার্ভারে প্রায় ৩০০ পেটাবাইট ফাইল সংরক্ষিত রয়েছে। (১ পেটাবাইট = ১০ লাখ গিগাবাইট)
👉 ফেসবুকে প্রতি সেকেন্ড এ প্রায় ৮ টি নতুন একাউন্ট খোলা হয়।
👉 ক্রিস পুতনাম নামের একজন হ্যাকার একবার Facebook হ্যাক করে ১০০০ এর বেশি ফেসবুক একাউন্টকে বদলে ফেলেন ‘মাই স্পেস’ একাউন্ট এর আদলে। পরে ফেসবুক তা জানতে পারে এবং তাকে ফেসবুকে চাকরি করার সুযোগ দেয়।

No comments: