গুগল ম্যাপের কল্যাণে পৃথিবীর কোন প্রান্ত এখন আর অচেনা নেই! যেখানেই যেতে চাই না কেন, ম্যাপে সার্চ করলেই সাথে সাথে বের করে দেবে পথ, কীভাবে যেতে হবে সবকিছু! বিশ্বজুড়ে গুগল ম্যাপ অসম্ভব জনপ্রিয় হলেও আমাদের দেশে এখনও অনেকেই এর সাথে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। তাই আজ জেনে নেওয়া যাক গুগল ম্যাপের ৫টি চমৎকার টিপস
👉 ম্যাপেই জানা যায় যানজটের হালচাল!
এটি ব্যবহার করতে ম্যাপের মেনু থেকে ‘রিয়্যাল টাইম ট্রাফিক’-এ ক্লিক করে ‘ট্রাফিক’ অপশনে গিয়ে ‘লাইভ ট্রাফিক’ থেকে ‘টিপিক্যাল ট্রাফিক’ করে নিতে হবে।
ট্রাফিক অপশনটি চালু হলে ম্যাপে রাস্তার ওপরে সবুজ, হলুদ, কমলা ও লাল রং দেখতে পাওয়া যাবে। সবুজ রঙ দেখা গেলে বুঝতে হবে রাস্তায় এখন জ্যাম নেই। কমলা রঙ দেখা গেলে মাঝারি জ্যাম আর লাল রঙ থাকলে বুঝে নিতে হবে কঠিন যানজট, সে রাস্তা দিয়ে না যাওয়াই শ্রেয়!
মূলত গুগল যানজটের হালচাল বের করতে “ক্রাউড সোর্সড ডাটা” ব্যবহার করে থাকে। অর্থাৎ রাস্তায় যত মানুষ যানবাহনে চলাচল করছে তাদের স্মার্টফোনে যদি লোকেশন সার্ভিস অন করা থাকে তাহলে গুগল সেগুলো থেকে ট্রাফিকের ডাটা সংগ্রহ করে ইন্ডিকেটর তৈরি করে।এর মাধ্যমে গুগল রাস্তায় থাকা গাড়ির সংখ্যা, কত দ্রুত গাড়িগুলো চলছে সেগুলো হিসেব করে জানিয়ে দেয় জ্যামের খবারখবর।
👉 কম খরচে ম্যাপ ব্যবহার: Lite Mode
আমরা অনেকেই মোবাইল ডেটার সাহায্যে ইন্টারনেট ব্যবহার করি, তাই গুগল ম্যাপ কিছুটা ব্যয়বহুল মনে হতে পারে। এজন্যই গুগলের চমৎকার একটি ফিচার হচ্ছে ‘গুগল লাইট’ যেখানে ইন্টারনেট খরচ অনেক কম।
👉 ইন্টারনেট ছাড়াই যেভাবে চলবে গুগল ম্যাপ
গুগল ম্যাপের একবার একটি এলাকার ম্যাপ ডাউনলোড করে রাখলে কোনরকম ইন্টারনেট সংযোগ ছাড়াই পরবর্তীতে জেনে নেওয়া যাবে সেই এলাকার রাস্তাঘাট সবকিছু।
👉 যেকোনো জায়গার দূরত্ব মাপার সুযোগ
যেকোন দূরত্ব গুগল ম্যাপ ব্যবহার করে চাইলে নিমেষেই বের করে ফেলা যায় প্রথমে যেখান থেকে দূরত্ব মাপতে চাই সেই লোকেশনে ড্রপ পিন দিয়ে হোল্ড করতে হবে। তারপর ড্রপ পিন এ চাপ দিলে কতগুলো অপশন আসবে, সেখান থেকে “Measure Distance” এ ক্লিক করলেই দূরত্ব মাপতে পারা যায়।
👉 লোকেশন প্রতিমুহূর্তে জানিয়ে দেওয়ার সুযোগ
গুগল ম্যাপের “Share your location in real time” নামের একটি ফিচার। এটি ব্যবহার করে যেখান থেকে যাকে খুশি নিজের লোকেশন জানাতে পারা যায় বা অন্যের লোকেশন জেনে নেওয়া যায়।
সেজন্য মেনু থেকে Share Location এ ক্লিক করে ডিউরেশন সিলেক্ট করে গুগল কনট্যাক্ট থেকে যাকে যাকে জানাতে চাই সিলেক্ট করলেই তাদের সাথে লোকেশন শেয়ারিং শুরু হয়ে যাবে।

No comments: