ফোন চার্জ হতে অনেক সময় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে। অনেক সময় ২৪ ঘন্টা ফোন চার্জে রেখেও চার্জ ফুল না হওয়ার ‘যন্ত্রণায়’ ভোগেন। ঠিক কী কারণে ধীর গতিতে ফোন চার্জ হয় তা অনেকেই বুঝতে পারেন না। দেরিতে ফোন চার্জ হওয়ার কিছু কারণ নিয়ে আজকের এই আয়োজন।
🔰 কেন দেরিতে ফোন চার্জ হয় তার কয়েকটি কারণ হলো-
👉 খারাপ ক্যাবল
আপনার ফোনে ধীরে চার্জ হলে আপনার প্রথম কাজ হবে আপনার চার্জার ক্যাবল পরীক্ষা করে দেখা। অনেকে বাড়িতে থাকা একটি চার্জার দিয়ে বাড়ির সকল ফোন চার্জ এ দেয়। এভাবে একটি চার্জারের অতিরিক্ত ব্যবহারের ফলে আপনার চার্জার ক্যাবলের ভেতরে ছোট যে পিনগুলো থাকে, সেগুলো বেঁকে যায়।
👉 দূর্বল চার্জার ব্যবহার করা
আপনার ব্যবহৃত সকল চার্জার এর কোয়ালিটি এক নয়। বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব প্রোডাক্টের কোয়ালিটি অনুসারে চার্জার তৈরি করে। তাই চার্জার বাছাই এর ক্ষেত্রে আপনার ফোনের মত চার্জারেরও ব্রান্ড,ফোর্স এ্যাপারেন্ছ সব কিছু যাচাই করুন। একটি ডিভাইসের জন্য একটি চার্জার রাখবেন।
👉 দুর্বল পাওয়ার সোর্স
চার্জিং এর ক্ষেত্রে পাওয়ার সোর্স অত্যন্ত গুরত্বপূর্ণ। অনেকে ডেক্সটপে ফোন চার্জ করে। আপনি আপনার ফোন ভাল রাখতে চাইলে এ অভ্যাস এখনি ছাড়ুন। তাছাড়া ফোন চার্জিং এর জন্য পিসি দুর্বল পাওয়ার সোর্স। এছাড়া আইপিএস, সৌর বিদ্যুৎ কিংবা ঝুলন্ত কম ওয়ারফেজের লাইনে আপনার ফোন চার্জ দেওয়া থেকে বিরত থাকুন।
👉 ব্যাটারির সমস্যা
অনেক সময় চার্জার কিংবা ক্যাবল ঠিক থাকলেও চার্জ ধীর গতিতে হতে পারে। এর কারন ব্যাটারির সমস্যা। এক্ষেত্রে চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া, স্মার্টফোন গরম হওয়া কিংবা অস্বাভাবিক হারে চার্জের পরিমাণ বাড়া-কমার মতো সমস্যা দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে ব্যাটারি পরিবর্তন করুন।
👉 পুরোনো ফোন
ফোনের বয়স বেশি হলে চার্জ নেওয়ার ক্ষমতা কমে যায়। এটি হার্ডওয়্যার সমস্যার কারণে হয়। অনেকটা মানুষের ইমিউনিটি বা রোগ প্রতিরোধক ব্যবস্থার মতো।
👉 ব্যাকগ্রাউন্ড অ্যাপ
কিছু অ্যাপ আছে আপনার ফোন চালু না থাকলেও শুধু ফোনের সাথে ব্যাটারি কানেকটেড থাকলেও অ্যাপটি চালু থাকে। এতে দ্রুত চার্জ শেষ হয়। এগুলো খুজে বের করে বন্ধ করে দিন। চটকদার বিজ্ঞাপন দেখে সব অ্যাপ ইনস্টল করবেন না।। এছাড়া ফোনের স্ক্রিন বেশি ব্যাটারি টানে। তার উপর ব্যাকগ্রাউন্ড কিছু অ্যাপ আছে যেগুলো ব্যবহার না করলেও চার্জ নিতে থাকে। এগুলো বন্ধ করে দিন।
👉 নিজেই যখন ফোনের পিছনে লাগেন
🌴 ১.এখনকার জেনারেশনের ফোন আসক্তি নিয়ে এ পোষ্টে নাই বা বললাম তাই বলে সারাদিন ফেসবুকে পড়ে থাকতে হবে? সারাদিন গেম খেলতে হবে? একটার পর একটা ছবি দেখতে হবে? এতে আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাতের যদি সমস্যা হয় ফোন তো মানুষের তৈরি। এতে ফোনের প্রসেসর থেকে শুরু করে ব্যাটারি পর্যন্ত সব কিছুর উপরেই অতিরিক্ত চাপ পড়ে। আর ফোন এর ক্যান্সারের প্রথম লক্ষণ চার্জিং এ সমস্যা।
🌴 ২.সারাদিন ফেসবুক চালান, গেম খেলেন, মুভি দেখেন মানলাম তাই বলে সেটা ফোন চার্জে দিয়েও করতে হবে? আপনার এসব অভ্যাসের কারণে ফোন ধীরে ধীরে চার্জ নেয়। চার্জের সময় ফোনের ডিসপ্লে অন থাকলেও চার্জের গতি কমে যায়। বেশি রেজ্যুলেশনে ইউটিউবে ভিডিও দেখলেও এমনটি হয়। ফোনে দ্রুত চার্জ পেতে হলে আপনার ডিভাইসটিকে একটু বিশ্রাম দিন। মনে রাখবেন ওটা ফোন ট্রাক্টর নয়।
👉 চার্জিং পোর্টে সমস্যা
অনেক সময় চার্জিং পোর্টে সমস্যা হতে পারে। এক্ষেত্রে চার্জার ঠিকভাবে সংযোগ না পাওয়ার কারণে চার্জিং প্রক্রিয়া ব্যাহত হয়। এ কারণে ফোন ধীর গতিতে চার্জ হলে অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে চার্জিং পোর্ট সারিয়ে নিতে হবে।

No comments: