আজকাল আমরা সবাই এন্ড্রোয়েড হ্যান্ডসেটের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছি । আর স্মার্টফোন মানেই আপনার গোপনীয়তার স্টোর রুম। এতে যেমন আপনার দৈনন্দিন কল লিষ্ট থাকে তেমনি গান মুভির পাশাপাশি আপনার অজস্র ছবি, ভিডিও সহ অনেক গোপন ও গুরত্বপূর্ণ জিনিস থাকে। এ জন্য নিজেদের গোপনীয়তা রক্ষার জন্য আমরা ফোনে লক রাখার ব্যাবস্থা করি।
এখন ধরুন আপনি ফোনটি প্যাটার্ন লক কিংবা পাসওয়ার্ড লক করেছেন কিন্তু কোন কারণে হয়তো আপনি সেই পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন ভুলে গেলেন । তখন কি করবেন ? ভেবে মাথা খারাপ করবেন না। আপনি ব্লগ আমার ডট কম ভিজিট করেন আর ট্রিকস শিখবেন না এটা হতে পারে না। তাই আপনি মোবাইলের পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন লক ভুলে গেলে কিভাবে সে বিপদ থেকে উদ্ধার পাবেন আজ সেটা নিয়েই আলোচনা করবো।
🔰 যা করবেন-
👉 প্রথমে আপনার স্মার্টফোনের পাওয়রি সুইচ অফ করে ফোনটি বন্ধ করুন।
👉 এবার ব্যাটারি খুলে আবার লাগান। তবে ওপেন করবেন না।
👉 আপনার ফোন যদি ফিক্সড ব্যাটারির হয় তবে ফোনটি বন্ধ করার পর ৫ মিনিট অপেক্ষা করুন।
👉 এবার ভলিউম বাটন, পাওয়ার বাটন ও হোম স্ক্রিন বাটন এক সঙ্গে কিছুক্ষণ চেপে ধরুন।
👉 আপনার ফোনের স্ক্রিনে কয়েকটি অপশন ভেসে উঠবে।
👉 প্রাপ্ত অপশন গুলোর মাঝে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভার্সন ভেদে আলাদা আলাদা অপশন ভেসে উঠতে পারে। সেখান থেকে Volume Key ব্যবহার করে আপ/ডাউন করে হোয়াইপ ডেটা/ফ্যাক্টরি রিসেট/রিকভারি অপশনের যেটি আপনার ভার্সনে দেখাবে সেটিতে আপনার সিলেক্ট কার্সর টি নিয়ে গিয়ে আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট করুন।
👉 নিশ্চিত হওয়ার জন্য আপনার সামনে Yes এবং No নামে ২ টা Option আসতে পারে সেক্ষেত্রে Yes দিন।
👉 ফ্যাক্টরি রিসেট সময় সাপেক্ষ্য ব্যাপার। তাই রিসেট কমপ্লিট না হওয়া পর্যন্ত ওয়েট করুন।
👉 এই প্রক্রিয়ায় আপনার আগের সব ডেটা (যেমন আপনার ইনস্টল করা সকল অ্যাপস, সেটিং এবং ফোন মেমরিতে থাকা সব কিছু) মুছে যাবে। তবে মেমরি কার্ডে থাকা ডেটা থেকে যাবে।
👉 কিছুক্ষণ পর আপনার ফোন রিস্টার্ট হবে।তখন আপনার মোবাইলের পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন লক আর থাকবে না। সেটিং এ গিয়ে নতুন করে পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন লক সেট করে নিন।

No comments: