ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বর্তমান সময়ে এখন আর অচেনা কোনো পেশা নয় বরং এখন চাকরির চেয়ে ফ্রিল্যান্সিংয়ে আগ্রহ বেশি! অনেকে হয়তো এ পেশাটা বেছে নেওয়ার কথা ভাবছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায় তাদের জন্য আমার আজকের এ পোষ্ট।
🔰 শুরুতেই যে যে বিষয় গুলো জানা প্রয়োজন
👉 ক্লায়েন্টের বা গ্রাহকের সঙ্গে যোগাযোগের দক্ষতা ফ্রিল্যান্সিংয়ে একটি বিশেষ গুণ, বিশেষ করে ইংরেজিতে ভালো লিখতে পারতে হবে।
👉 ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।।
👉 গুগল, বিং, ইয়াহু, ইউটিউব, বিভিন্ন সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুক, টুইটার, লিংকেদিন, পিনটারেষ্ট, ইন্সটাগ্রাম, ব্লগারের ব্যবহার খুব ভালোভাবে জানতে হবে এবং প্রয়োজনীয় তথ্য বের করে আনার দক্ষতা থাকতে হবে।
🔰 কীভাবে শিখবেন?
খুব সহজ, আপাতত কোথাও যেতে হবে না। গুগল আর ইউটিউব হতে আপনার যে বিষয়টি ভালো লাগে, সে বিষয়ের ওপর ভিডিও দেখুন, গুগল করুন, জানুন। একদিনে সম্ভব নয় হাল না ছেড়ে লেগে থাকুন। এরপরও যদি মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনার পরিচিত বা আশপাশে যাঁরা ফ্রিল্যান্সিং বিষয়ে অভিজ্ঞ, তাঁদের জিজ্ঞেস করুন।
🔰 ফ্রিল্যান্সিং কী?
সহজভাবে বললে, অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে স্বনির্ভর পেশাজীবী হিসেবে কোনো কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে।
উদাহরণ যদি চান তবে বলতে পারি ডাক্তারের চেম্বারে বসে একজন চিকিৎসক যেভাবে নিজের ক্যারিয়ার পরিচালনা করেন, সিনেমার অভিনয়শিল্পীরা যেভাবে নিজের পছন্দমত সময় এবং পারিশ্রমিক নির্ধারণ করে কাজ হাতে নেন, একইভাবে কোনো পেশায় কেউ যখন নিজের মতো করে ক্যারিয়ার পরিচালনা করেন, সেটাই হলো ফ্রিল্যান্সিং।
🔰 ফ্রিল্যান্সিংয়ে যে ধরনের কাজের চাহিদা বেশি -
👉 সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)
👉 ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট
👉 মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট
👉 গ্রাফিক্স ডিজাইন
👉 ভিডিও এডিটিং
👉 কন্টেন্ট রাইটিং
👉 ব্লগিং
👉 অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি।
🔰 ফ্রিল্যান্সিং বলতে আপনি যা বুঝবেন :
👉 স্বাধীন পেশা এবং আপনি যে বিষয়ে অনলাইনে পারদর্শী সে বিষয় নিয়ে কাজ করতে পারবেন।
👉 রোজ সকালে অফিস মেইনটেইন করতে হয় না আপনি আপনার ঘরে বসেই সকল কাজ করতে পারবেন।
👉 পরিপূর্ণ স্বাধীনতা পাবেন কিন্তু আপনার কথার দাম থাকতে হবে। বায়ারকে তার দেওয়া চুক্তির ডেটলাইন অনুসারে কাজ জমা দিতে হবে।
👉 আপনি যতটুকু কাজ করবেন ঠিক ততটুকুই পারিশ্রমিক পাবেন কিন্তু কাজের মান হতে হবে ওয়েল স্টান্ডার্ড বা আন্তর্জাতিক মানের।
🔰 ফ্রিল্যান্সিং কত বছর বয়স থেকে শুরু করা যায়?
একজন মানুষের বোধশক্তি হওয়ার পর ফ্রিল্যান্সিংয়ের জন্য আসলে বয়সের ধরাবাঁধা কোনো নিয়ম নেই। মনে রাখবেন এখানে আপনার দক্ষতাই সব। দক্ষতা থাকলে আপনার শিক্ষাজীবনের সনদ এখানে মূল্যায়িত হবে না।
🔰 কী ধরনের দক্ষতা দরকার?
অনলাইনে ফ্রিল্যান্সিং করার জন্য আপনার বিশেষ কোনো কাজের দক্ষতা। সেটা হতে পারে কনটেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, স্মার্টফোনের অ্যাপ তৈরি কিংবা এমন অসংখ্য কাজের মধ্যে কোনোটা, যেটাতে আপনি নিজেকে ভালো মনে করেন। মনে রাখা ভালো, আপনি কোনো কাজে দক্ষ না হলে প্রথমে কোনোভাবে কাজ পেয়ে গেলেও বেশি দিন অনলাইন মার্কেটপ্লেসে টিকে থাকতে পারবেন না।
🔰 ফ্রিল্যান্সিংয়ে কী ধরনের কম্পিউটার প্রয়োজন?
ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের সহজ কাজগুলোর ক্ষেত্রে সাধারণ মানের কম্পিউটারই যথেষ্ট।
ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ে কাজ করার ক্ষেত্রে এক শ্রেণির কাজের সঙ্গে আরেক শ্রেণির কাজের প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা রয়েছে। তাই আপনার কাজের প্রয়োজনে আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন ফ্রিল্যান্সিং টুলসের প্রয়োজন হতে পারে। আপনার বাজেট যদি ২০ থেকে ২৫ হাজার টাকা হয়, তবে আপনি মোটামুটি ভালো মানের ডেক্সটপ কম্পিউটার পাবেন এবং আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
তবে যাঁরা বিভিন্ন ডিজাইন যেমন ওয়েব ডিজাইন, লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন বা অন্যান্য সৃজনশীল কাজ করবেন তাঁদের জন্য অবশ্যই খুব ভালো মানের কম্পিউটার প্রয়োজন তা না হলে কাজে ব্যাঘাত ঘটতে পারে। বাজারে এখন ৩০/৩৫ হাজার টাকা থেকে এর ওপরে অনেক হাইএন্ডের পিসি পাওয়া যায়।
আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে সফল হতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং চেষ্টা থাকতে হবে।

No comments: