টিপস এন্ড ট্রিকস

[টিপস এন্ড ট্রিকস][bsummary]

সফ্টওয়ার

[সফ্টওয়ার][bleft]

কম্পিউটার টিপস

[কম্পিউটার টিপস][twocolumns]

স্মার্টফোন টিপস

[স্মার্টফোন টিপস][twocolumns]

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন

 মাঝে মাঝেই শোনা যায় সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক হতে। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে ব্যক্তিগত নিরাপত্তাও ঝুঁকিতে পড়ছে। কিছু নির্দেশনা জানা থাকলে হ্যাক হওয়া এসব অ্যাকাউন্ট উদ্ধার করাও সম্ভব।


💥 ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে করনীয়
👉 প্রথমে http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করুন।
👉 এরপর “My account is compromised”-এ ক্লিক করুন।
👉 এবার হ্যাক হওয়া অ্যাকাউন্টটির ইমেইল বা ফোন নাম্বারের কোনো একটি প্রবেশ করান।
👉 এখন অ্যাকাউন্টটির বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইলে আপনার পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে “Continue” এ ট্যাপ করুন।

📌 হ্যাকার যদি অ্যাকাউন্টটির ইমেইল এড্রেস পরিবর্তন করে না থাকে তাহলে
👉 আপনার ইমেইলে রিকভারি কোড পাঠানো হবে।
👉 রিকভারি কোডটি যথাযথ ভাবে পূরণের মাধ্যমে হ্যাকড হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা যাবে।

📌 হ্যাকার যদি ইমেইল এড্রেস, ফোন নাম্বারসহ লগইন এর জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তাহলে
👉 শুরুর ইমেইল বা ফোন নাম্বার অপশনের নিচে Need another way to authenticate? অপশনে ক্লিক করুন।
👉 এবার Submit a request to Facebook এ ক্লিক করুন।
👉 এখন প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহ ফর্মটি যথাযথভাবে পূরণ করুন।
ফেসবুক আপনার দেওয়া সকল তথ্য, আপনার অ্যাকাউন্টটির অ্যাকটিভিটিস, লগ ইন কৃত ডিভাইসের আইপি, তাদের কাছে থাকা গোপন এলগরিদমের মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই করে আপনার অ্যাকাউন্টটি রিকভার করার জন্য আপনাকে ইমেইল পাঠাবে।

📌 সোশ্যাল মিডিয়ায় হ্যাকিংয়ের শিকার হলে পুলিশের সাইবার নিরাপত্তা ইউনিটের সাথে যোগাযোগ করতে পারেন।
👉 হটলাইন: ০১৭৩০৩৩৬৪৩১
👉 ইমেইল: smmcpc2018@gmail.com
👉 ফেসবুক পেইজ: https://www.facebook.com/cpccidbdpolice/

এছাড়া ব্ল্যাকমেইলিংয়ের শিকার হলে কালক্ষেপণ না করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন।

No comments:

তথ্য কণিকা

[তথ্য কণিকা][bsummary]

ব্যাংকিং টিপস

[ব্যাংকিং টিপস][bsummary]

টেক ইনফো

[টেক ইনফো][twocolumns]