টিপস এন্ড ট্রিকস

[টিপস এন্ড ট্রিকস][bsummary]

সফ্টওয়ার

[সফ্টওয়ার][bleft]

কম্পিউটার টিপস

[কম্পিউটার টিপস][twocolumns]

স্মার্টফোন টিপস

[স্মার্টফোন টিপস][twocolumns]

কম্পিউটারে যেকোনো ওয়েবসাইট যেভাবে ব্লক করবেন

 আপনি যদি, নিজের কম্পিউটার থেকে যেকোনো ওয়েবসাইট ব্লক করে রাখতে চান, তাহলে সেটা আপনি মাত্র ২ মিনিটেই করতে পারবেন। অোপনি বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে আপনি ওয়েবসাইটটি Block করে দিয়েছেন। ভাববে সার্ভার ডাউন। এর জন্য আমার দেখানো নিচের প্রক্রিয়াটি অনুসরণ করুন।


🔰 যেভাবে কম্পিউটারে যেকোনো ওয়েবসাইট ব্লক (block website) করবেন
👉 শুরুতে “Win + R” প্রেস করুন। এতে “RUN Dialog Box“ কম্পিউটার স্ক্রিনে Show করবে।
👉 এবার RUN বক্সে কীবোর্ড (keyboard) ব্যবহার করে এই শব্দগুলি লিখুন – %windir%\system32\drivers\etc
👉 লেখা শেষ হয়ে গেলে “Ok” button এ ক্লিক করুন।
👉 এখন আপনার সামনে, কিছু ফাইল দেখা দিবে। এর মাঝে “Hosts” ফাইলটি কপি করে desktop এ পেষ্ট করুন।
👉 এখন, পেস্ট করা “Hosts”ফাইলটিতে right click করে Open with অপশনে ক্লিক করুন।
👉 Open with এ ক্লিক করার পর আপনারা যে অপশন গুলো পাবেন তাদের মধ্য থেকে notepad অপশনটি বেছে নিন।
👉 notepad অপশনটি বেছে নিলে Hosts ফাইলটি নোটপ্যাড এ ওপেন হবে। এতে আপনারা কিছু লেখা দেখতে পাবেন।
👉 ফাইলটির নিচে, “Localhost name resolution” লেখার নিচের দিকে আপনারা একটি আইপি (IP) address দেখবেন। যেমন “102.54.94.97“ বা “127.0.0.1” এ জাতীয়।
👉 এবার আইপি এড্রেস টি কপি করে নিন।
👉 নোটপ্যাড এর শেষে আসুন এবং সব শেষে কপি করা আইপি এড্রেস টি পেষ্ট করে দিন।
👉 পেষ্ট করার পর এক ঘর স্পেস দিয়ে যে ওয়েবসাইটটি ব্লক করতে চান, তার URL address লিখুন।
👉 Block করা ওয়েবসাইটের www. এবং www ছাড়া দুটোই version আপনাদের লিখতে হবে। যেমন facebook.com ব্লক করতে চাইলে facebook.com এবং www.facebook.com দুটোই 1, 2, 3, এভাবে সিরিয়াল দিয়ে আইপি এড্রেসটি লিখে পাশে URL address টি লিখে দিন।

👉 এখন, “Hosts”ফাইলটি save করুন। শুধু সেভ করুন। রিনেম করবেন না।
👉 যেখান থেকে যেভাবে “Hosts”ফাইলটি কপি করেছিলেন, সেই জায়গায় নতুন করে সেভ করা “Hosts”ফাইলটি আবার পেস্ট করুন।
👉 পেষ্ট করতে রিপ্লেস এনিওয়ে/ফোর্স রিপ্লেস আসতে পারে। যাই আসুক "Continue" করে পেষ্ট করুন।

👉 Block করা ওয়েবসাইটটি এখন ইন্টারনেট কানেকশন দিয়ে আপনি আপনার কম্পিউটারের ব্রাউজারে খোলার চেষ্টা করুন দেখবেন ওয়েবসাইটটি আর আপনার কম্পিউটারে ওপেন হবেনা।

📌 Block করা ওয়েবসাইটটি পুনরায় UnBlock করতে চাইলে একই প্রক্রিয়ায় “Hosts”ফাইলটি ডাউনলোড করে যেটুকু নতুন লিখেছিলেন তা ডিলেক্ট করে সেভ করে আবার রিপ্লেস করুন । Block করা ওয়েবসাইটটি UnBlock হয়ে যাবে।

No comments:

তথ্য কণিকা

[তথ্য কণিকা][bsummary]

ব্যাংকিং টিপস

[ব্যাংকিং টিপস][bsummary]

টেক ইনফো

[টেক ইনফো][twocolumns]