মনে করুন, আপনি ইন্টারনেটে কাজ করছেন এবং হঠাৎ উইন্ডোজ আপডেটের কারণে আপনি ধীর ব্রাউজিংয়ের সমস্যার মুখোমুখি হচ্ছেন, অথবা আপনার জরুরী কোনো দরকারে কম্পিউটার দ্রুত রিস্টার্ট দিলেন। তখন কম্পিউটার ওপেন হয়েই আপডেট শুরু হয়ে গেল
তার উপর কম্পিউটার বন্ধ করতে গেলে আপডেটের জ্বালায় যথা সময়ে বন্ধ করতে পারেননি এমন মানুষের অভাব নেই। তাই আপডেট এর বিড়ম্বনা থেকে বাচতে অনেকেই Automatic Updates বন্ধ করতে চান তবে আপডেটটি কীভাবে বন্ধ করবেন? জানতে হলে পড়ুন আমাদের আর্টিকেলটি।
🔰 Automatic Updates সাময়িক ভাবে বন্ধ করুন-
আপনি চাইলে Automatic Updates সাময়িক ভাবে এক সপ্তাহ থেকে সর্বোচ্চ ৩৫ দিন পর্যন্ত বন্ধ করতে পারেন। এ জন্য-
👉 শুরুতে আপনার কম্পিউটারের Settings এ প্রবেশ করুন।
👉 এবার Update & Security ওপেন করুন।
👉 এরপর Windows Update এ গিয়ে Advanced options এ প্রবেশ করুন।
👉 এখন Pause updates সেকশনে Pause until মেনুর নিচে time range এ কতদিন পর্য়ন্ত আপডেট বন্ধ রাখতে চান তা সিলেক্ট করে Pause অন করে দিন।
# শেষ! আপনার উইন্ডোজের অটোমেটিক আপডেট সাময়িক ভাবে বন্ধ হয়ে গেছে।
🔰 উইন্ডোজ 10 এ Automatic Updates স্থায়ীভাবে বন্ধ করুন
Local Group Policy Editor এর মাধ্যমে উইন্ডোজ 10 এ Automatic Updates বন্ধ করা সবচেয়ে কার্যকর। তবে এ পদ্ধতি Professional, Enterprise এবং Education edition এর জন্য প্রযোজ্য। তবে আপনার যদি Home version থেকে থাকে তবে আগে Local Group Policy Editor এনাবল করে নিন। এরপর নিচের প্রক্রিয়া গুলো অনুসরণ করুন।
👉শুরুতে সকল প্রোগ্রাম বন্ধ করে আপনার কীবোর্ডে Windows/Start + R চাপুন।
👉এবার রান (Run) ওপেন হলে gpedit.msc লিখে Enter চাপুন।
👉Local Group Policy Editor নামে নতুন একটি উইন্ডো ওপেন হবে। Computer Configuration অপশনে ক্লিক করুন।
👉এবার Administrative Templates এ ক্লিক করুন।
👉এরপর All Settings এ যান।
👉All Settings এ প্রবেশ করলে অনেক গুলো ফাইল দেখতে পারবেন। এ গুলোর মধ্যে থেকে Configure Automatic Updates খুজে বের করে সেটায় ডাবল ক্লিক করুন।
👉নতুন উইন্ডো ওপেন হলে Disable বাটনটি Apply করে দিন।
শেষ! আপনার উইন্ডোজের অটোমেটিক আপডেট বন্ধ হয়ে গেছে।
🔰 অটোমেটিক আপডেট বন্ধ হয়েছে কিনা যাচাই করুন
চেক করতে Settings এ প্রবেশ করে Windows update এ গিয়ে Advanced Options এ প্রবেশ করুন। দেখবেন আপনার উইন্ডোজ একটিভেশনের তারতম্য অনুসারে "Your Organization has turn off Automatic Updates অথবা Never Check for Updates" লেখা আছে।






No comments: