প্রতিনিয়ত প্রযুক্তির উন্নয়নের কারণে আপনার কয়েকদিন আগের কেনা আপডেটেড স্মার্টফোনটি মুহূর্তে পুরনো হয়ে যাচ্ছে। স্মার্টফোনের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ RAM। স্মার্টফোনে RAM কম হলে অল্পেই আপনার স্মার্টফোন হ্যাং হয়, হাই ডেফিনেশন কোনো গেম ইনস্টল করা যায় না। যদি কষ্ট করে ইনস্টল হয়েও যায় তাহলে খেলতে গেলেই ফোন হ্যাং হয়ে যায়। এছাড়া ফোন স্লো হওয়া তো খুবই কমন।
কি ভাবছেন? এ ঝামেলা থেকে মুক্ত হতে নতুন একটা বেশি র্যামের স্মার্টফোন কিনবেন? না, নতুন স্মার্টফোন কেনার দরকার নেই। আমাদের আজকের ট্রিকস জেনে আপনিও আপনার ফোনের র্যাম বাড়াতে পাড়বেন সহজেই।
🔰 র্যাম বাড়াতে যা লাগবে
👉 একটি ক্লাস ৮ বা ১০ মাইক্রো এসডি কার্ড
👉 BusyBox Installer apps এবং Ram Expender অথবা Simple Root Swap এর কোনো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিন।
👉 আপনার ডিভাইসটি অবশ্যই রুটেড হতে হবে। রুটেড না হলে আমাদের পূর্ববর্তী ট্রিকস দেথে রুট করে নিন।
🔰 র্যাম বাড়াতে যা করবেন-
🌴 কিভাবে Ram Expender দিয়ে র্যাম বাড়াবেন
👉 প্রথমে Ram Expender অ্যাপটি চালু করুন।
👉 এক্ষেত্রে আপনাকে আপনার মেমরি কার্ডে আপনার নির্দেশিত অংশ র্যাম হিসেবে ব্যবহার করার জন্য Swap করে নিতে হবে।
👉 এর জন্য Ram Expender এ Swap ফাইলের ঘরে ইন্ডিকেটরকে ডানে বামে সরিয়ে আপনার কাঙ্ক্ষিত Swap ফাইল এর সাইজ দিয়ে দিতে হবে।
📌 মনে রাখবেন এখানে আপনি যে সাইজ দিবেন তাই আপনার বাড়তি র্যাম হিসেবে ব্যবহার হবে।
📌 আপনার সেটের RAM যদি ৫১২mb হয় তাহলে আপনি ৫১২ mb / ১GB RAM বাড়াতে পারবেন। আপনার মেমোরি কার্ড যদি ৪ জিবি হয় তবে সর্বচ্চ ৫১২ আর ৮ জিবি হলে সর্বচ্চ ৮৫০ বাড়াতে পারবেন।
👉এবার সোয়াপ সাইজ সিলেক্ট করা হয়ে গেলে সোয়াপ একটিভ এনাবেল করে দিন।
👉 Swappiness লেখার উপর ক্লিক করলে যে বক্স অপশন আসবে সেখানে ৫০ লিখুন।
📌 আপনি ০ থেকে ১০০ যেকোনও মান ব্যবহার করতে পারেন। ০ দিবেন না কারণ ০ দিলে মেমরি কার্ড RAM হিসাবে ব্যবহার হবে না। মান যত বাড়াবেন মেমোরি কার্ডের RAM তত বেশি ব্যবহার হবে। তবে খুব বেশি দিলে কার্ড ক্রাশ করার সম্ভাবনা থাকে তাই মাঝামাঝি দেয়াই ভালো।
👉 MinFreeKB লেখায় ক্লিক করে ১ থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ পর্যন্ত যা ইচ্ছা দিন।
📌 এর মাধ্যমে যদি র্যাম অনেক বেশি ব্যবহার হয় তবে আপনার সিস্টেম নূন্যতম এই পরিমাণের র্যাম খালি রাখবে।
👉 সব শেষে উপরে “Notify Icon” ও “Autorun” সহ সব ঘরে টিক দিয়ে দিন।
👉 শেষে “Swap active” লেখায় ট্যাপ করুন। Swap File Create করা শুরু হবে।
👉 এই সময়ে অধৈর্য হবেন না,অপেক্ষা করুন। Swap File Create হতে কিছুটা সময় লাগে।
👉 Swap File Create হয়ে গেলে এবার আপনার কাজ শেষ।
👉 নটিফিকেশন বারে খেয়াল করুন। আপনার ফোনের RAM সহ আপনার যোগ করা RAM একত্রে দেখিয়ে দেবে।
🌴 Simple Root Swap দিয়ে যেভাবে র্যাম বাড়াবেন
👉 Simple Root Swap অ্যাপস টি চালু করুন।
👉 ডিসপ্লেতে সোয়াপ ফাইল তৈরির অপশন আসবে। এখানে সংখ্যা ঘরে আপনার কাঙ্ক্ষিত সাইজ দিন।
📌 পূর্বের ন্যায় এখানে ৫১২ অথবা ৮৫০ দিলেই ভালো হয়।
👉 এবার রি/ক্রিয়েট ঘরে ক্লিক দিন।
কিছুটা সময় ওয়েট করুন। সোয়াপ ফাইল তৈরি করতে কিছুটা সময় লাগবে।
👉 ফাইল তৈরি হয়ে গেলে নটিফিকেশন এ আপনাকে তা জানিয়ে দেবে।
👉 এবার আপনার ফোনটি রিস্টার্ট দিন। শেষ! আপনার ডিভাইসে আপনার তৈরি বাড়তি র্যাম যুক্ত হয়ে গেলো।
📌যখন তখন মেমরি কার্ডটি খুলবেন না। আপনি যদি আপনার ফোন পিসিতে কানেক্ট করেন তবে যতক্ষণ পিসিতে কানেক্টেড থাকবে ততক্ষণ বাড়তি র্যম কাজ করবে না।

No comments: