সারা দুনিয়া জুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করছেন এই গুগল, এবং অনেকের কাছেই এটি তাদের ইন্টারনেট কার্যক্রমে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
গুগল অবশ্য এখন আর শুধুই একটি সার্চ ইঞ্জিন নয়, এক বিশাল প্রযুক্তি কোম্পানি।
আজকে জেনে নিন এমন ২১টি তথ্য - যা হয়তো আপনার অজানা ছিল, অবশ্য যদি আপনি ইতোমধ্যেই এই তথ্যগুলো 'গুগল করে' জেনে নিয়ে না থাকেন!
👉 প্রথমটিতে হয়তো বিস্মিত হবার তেমন কিছু নেই। গুগুল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ভিজিটেড ওয়েবসাইট, অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীদের অধিকাংশই এই ওয়েবসাইটটিতে অন্তত একবার ঘুরে গেছেন
![]() |
| ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন |
👉 গুগল শুরু করেছিলেন দু'জন কলেজ ছাত্র - তাদের নাম ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন। তারা চেয়েছিলেন এমন একটা ওয়েবসাইট তৈরি করতে - যার মাধ্যমে অন্য ওয়েবপেজগুলোর একটা তুলনামূলক তালিকা করা যাবে। এর ভিত্তি হবে অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে কতগুলো তাদের সাথে সংযুক্ত হয়েছেন ।
![]() |
| ১ এর পিঠে ১০০টা শূন্য বসালে যা হয় তাই Googol |
👉 গুগল এর বর্তমান নাম এর বানানটি (Google) ভুল করে দেয়া হয়। মূল বানানটি ছিল 'গুগোল' (googol)। এর অর্থ ১ এর পিঠে ১০০টা শূন্য বসালে যা হয় - তাই। তাদের ওয়েবসাইট যে বিপুল পরিমাণ উপাত্ত ঘাঁটাঘাঁটি-অনুসন্ধান করবে - সেটাই এই নাম দিয়ে বোঝাতে চেয়েছিলেন এর ডেভেলপাররা
![]() |
| গুগল এর আসল নাম প্রথমে ছিল ‘ব্যাকরাব |
👉 গুগল এর আসল নাম প্রথমে ছিল ‘ব্যাকরাব’
👉 প্রথম দিকে গুগল প্রতি সেকেন্ডে মাত্র ৩৫-৪০ টি সার্চ রেজাল্ট দেখাতে পারতো। কিন্তু এখন তারা এক সেকন্ডেরও অনেক কম সময়ে মিলিয়ন এরও বেশি সার্চ রেজাল্ট দেখাতে পারে।
👉 গুগলের প্রথম দিকে সাইটে কোন সার্চ বাটন ছিল না, যা সার্চ করবেন তা লিখে ‘Enter’ কি চাপতে হত। কারণ গুগল এর ফাউন্ডাররা সার্চ বাটন ডিজাইন করতে জানতেন না।
👉 প্রথম গুগল সার্ভার রাখা হয়েছিল লেগো দিয়ে তৈরি একটি কাস্টম কেসে।
![]() |
| গুগলপ্লেক্স |
👉 গুগলের হেডকোয়ার্টার পরিচিত 'গুগলপ্লেক্স' নামে এবং এটি অবস্থিত ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে।
👉 ‘GOOGLE’ তার বানানের সব গুলো অক্ষরই কপিরাইট করে রেখেছে।
👉 আপনি যদি বর্তমানে কম্পিউটারে এই সাইটটি ভিজিট করে থাকেন, তাহলে আপনি www.google.com/images ঠিকানায় যান। এবং গিয়ে সার্চ দিন “atari breakout” লিখে। আর মজা দেখুন। আপনি artari breakout গেমটি আপনার ব্রাউজারেই খেলতে পারবেন।
👉 প্রথম গুগল ডুডল - অর্থাৎ গুগলের হোম পেজে কোন গুরুত্বপূর্ণ ঘটনা বা দিনের স্মারক হিসেবে যে ছবি ব্যবহৃত হয় - তা তৈরি করা হয়েছিল ১৯৯৮ সালে, বার্নিং ম্যান নামের একটি উৎসব উদযাপনের জন্য। গুগলেল প্রতিষ্ঠাতারা ভেবেছিলেন এর মাধ্যমে তারা জানিয়ে দেবেন যে কেন তারা অফিসে অনুপস্থিত।
👉 গুগলের সবচেয়ে স্মরণীয় ডুডলগুলোর অন্যতম হচ্ছে চাঁদে পানির আবিষ্কার, এবং জন লেননের ৭০তম জন্মদিন উদযাপনের জন্য। জন লেননের ডুডলটি আবার ছিল প্রথম ভিডিও ডুডল।
👉 গুগলপ্লেক্সে টি-রেক্স জাতীয় ডাইনোসরের একটি বিশাল মূর্তি আছে - যার ওপর প্রায়ই অসংখ্য প্লাস্টিকের তৈরি গোলাপি ফ্ল্যামিঙ্গো বসে থাকতে দেখা যায়। গুজব রয়েছে যে এটা হচ্ছে কর্মচারীদের প্রতি এক সতর্কবার্তা যেন তারা কখনো গুগলকে বিলুপ্ত হয়ে যেতে না দেন।
![]() |
| হেডকোয়ার্টার এর ঘাস কাটার জন্য গুগল ছাগল ভাড়া করে |
👉 গুগলের হেডকোয়ার্টারটি বিশাল এবং এর ভেতরে অনেক সবুজ জায়গা আছে। হেডকোয়ার্টার এর ঘাস কাটার জন্য গুগল ২০০ টি ছাগল ভাড়া করে। তারা সাধারণত লনমোয়ার বা ঘাস কাটার কোন যন্ত্র ব্যবহার করে না, ছাগলরাই সব পরিষ্কার করে ফেলে।
👉 গুগল হচ্ছে প্রথম বড় প্রযুক্তি কোম্পানি যারা তাদের কর্মচারীদের বিনামূল্যে খাবার পরিবেশন করে। তা ছাড়া কর্মচারীদেরকে তাদের পোষা কুকুর অফিসে নিয়ে আসতে দেয়া হয়।
👉 Apple Inc. কোম্পানির সিইও স্টিভ জবস একবার গুগুলে কল করে জানান যে, গুগল এর লোগো তে ২য় ‘O’ টির রঙ পুরোপুরি হলুদ নয়। তাই তারা যেন সেটি ঠিক করে নেয়।
👉 ২০০১ সালে চালু করা হয় গুগল ইমেজ সার্চ -যার অনুপ্রেরণা ছিল ২০০০ সালের গ্র্যামি পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেনিফার লোপেজের পরা সবুজ পোশাক। এটি গুগলের সবচেয়ে জনপ্রিয় সার্চে পরিণত হয়েছিল।
👉 গুগলের নিজস্ব ইমেইল সেবা জিমেইলের কথা ঘোষণা করা হয় ২০০৪ সালে ১লা এপ্রিল বা এপ্রিল ফুলস ডে-তে। অনেকেই ভেবেছিলেন যে এটা আসলে একটা রসিকতা।
👉 গুগলকে একটি ক্রিয়াপদ হিসেবে ('গুগল করা' অর্থে) প্রথম অভিধানে অন্তর্ভুক্ত করা হয় ২০০৬ সালে। মিরিয়াম-ওয়েবস্টার অভিধান লিখেছিল, গুগল করা মানে হচ্ছে 'ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে কোন তথ্য অনুসন্ধান করার জন্য গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করা।
![]() |
| ইউটিউব |
👉 ২০০৬ সালে গুগল ইউটিউব কিনে নেয় । দেড়শ' কোটি ডলারেরও বেশি দামে ইউটিউবকে কিনে নেয় গুগল।এখন ইউটিউবের মাসিক ব্যবহারকারী প্রায় ২০০ কোটি। প্রতি মিনিটে ইউটিউবে আপলোড হয় ৪০০ ঘন্টার ভিডিও।
👉 গুগল এর হোমপেজ টি প্রথম থেকেই একদমই সাধারণ। এ তে ২৮ টি শব্দের বেশি ব্যবহার করা হয় না। গুগলের ফাউন্ডাররা তখন ভাল করে HTML (ওয়েব ডিজাইন ল্যাংগুয়েজ) জানতেন না। কিন্তু এখন হোমপেজ সাদামাটা রাখা তাদের একটা ট্রেডমার্ক
![]() |
| I am feeling lucky’ বাটন |
👉 গুগল এর ‘I am feeling lucky’ বাটনটির কারণে প্রতিবছর গুগলের প্রায় ১১০ মিলিয়ন ডলার ক্ষতি হয়। কারণ এই বাটনটি দিয়ে সার্চ দিলে গুগল কোন বিজ্ঞাপন দেখায় না। তবে, শুধুমাত্র ব্যবহারকারীদের কথা ভেবেই গুগল এই বাটনটি চালু রাখে।
![]() |
| গুগল এর আন অফিশিয়াল মটো |
👉 গুগল এর একটি আন অফিশিয়াল মটো রয়েছে তা হল- “Don’t be evil.”
👉 Google.com এ প্রায় ৬০ ট্রিলিয়ন সাইট ইন্ডেক্স করা আছে।
👉 প্রতি সেকেন্ডে Google এ প্রায় ৩ মিলিয়ন টি সার্চ রিকুয়েষ্ট করা হয়।
👉 ১৬ আগষ্ট, ২০১৩ সালে ৫ মিনিটের জন্য গুগল এর সাইট ডাউন হয়। আর তাতেই, ৪০% ইন্টারনেট ব্যবহারকারী কমে যায়।
👉 গুগলের একজন ইঞ্জিনিয়ার ২০০৯ সালে একবার ইন্টারনেট ব্যবস্থা 'ধসিয়ে দিয়েছিলেন' । তিনি দুর্ঘটনাবশত: গুগলের ব্লকড ওয়েবসাইটের রেজিস্ট্রিতে ফরোয়ার্ড স্ল্যাশ ('/') চিহ্নটি যোগ করে ফেলেছিলেন। যেহেতু প্রায় প্রতিটি ওয়েবসাইটেই '/' চিহ্নটি আছে, তাই সেসময় অনলাইনে কোন ওয়েবসাইটেই ঢোকা যাচ্ছিল না।
👉 গুগল চাকুরী দেয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা সার্টিফিকেট এর তেমন মূল্য দেয় না। গুগলে কর্মরত দের মধ্যে ১৫% কর্মী কলেজই শেষ করেননি বা কলেজেই যাননি।
👉 গুগল সার্চে ১৬% অনুসন্ধানই হচ্ছে একেবারে নতুন - যা আগে কখনো সার্চ করা হয় নি।
👉 গুগল ২০১৮ সালের এপ্রিলে পরিণত হয় প্রথম কোম্পানিতে যারা শতভাগ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করছে। এর অর্থ হচ্ছে তারা প্রতি এক কিলোওয়াট বিদ্যুত খরচ করার সাথে সাথে এক কিলোওয়াট বিদ্যুত ক্রয় করছে।
![]() |
| গুগলপ্লেক্স ভিউ |
👉 গুগলের আসলে ৬টি জন্মদিন আছে। কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে শুধু ২৭ সেপ্টেম্বরকেই তারা জন্মদিন হিসেবে পালন করবে।
👉 গুগলের হাতে নানা রকম কূটকৌশল আছে। যেমন আপনি যদি এস্কিউ (askew) শব্দটি ইংরেজিতে সার্চ করেন তাহলে দেখবেন পুরো পেজটাই একদিকে কাত হয়ে গেছে।
👉 এ্যাপোলো ১১তে চড়ে চাঁদে মানুষ পাঠাতে যতটুকু কম্পিউটিং ক্ষমতা ব্যবহৃত হয়েছিল - এখন মাত্র একটি গুগল সার্চে প্রায় সেই পরিমাণ কম্পিউটিং ক্ষমতা কাজে লাগানো হয়।
👉 গুগল এখন শুধু একটি সার্চ ইঞ্জিন নয়। ভবিষ্যতে এখানে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্ট্রিমিং-ভিত্তিক গেম খেলার ব্যবস্থা, এমনকি ড্রাইভারবিহীন গাড়ি।
👉 ১৯৯৯ সালে গুগলের প্রতিষ্ঠাতারা এক্সাইট নামের একটি কোম্পানির নিকট মাত্র ১ মিলিয়ন ডলার এর বিনিময়ে গুগল কে বিক্রি করে দিতে চায়, কিন্তু এক্সাইট গুগল কে না কিনার সিদ্ধান্ত নেয়।
👉 গুগলের ফাউন্ডাররা ইয়াহুর নিকট একবার গুগলকে বিক্রি করে দিতে চায়। কিন্তু ইয়াহু কিনে নি। তবে ২০০২ সালের দিকে গুগল এর কাছে ইয়াহু ৩ বিলিয়ন ডলার এর প্রস্তাব নিয়ে আসে, Google কে কিনার জন্য। কিন্তু গুগল আর রাজী হয় নি।
![]() |
| গুগল এর মালিক প্রতিষ্ঠান Alphabet Inc |
👉 গুগল বর্তমানে Alphabet Inc. নামের একটি প্যারেন্ট কোম্পানীর অধীনে কাজ চালাচ্ছে। আর সেই কোম্পানীর (অর্থ্যাৎ গুগলের) বর্তমান মূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার।











No comments: