টিপস এন্ড ট্রিকস

[টিপস এন্ড ট্রিকস][bsummary]

সফ্টওয়ার

[সফ্টওয়ার][bleft]

কম্পিউটার টিপস

[কম্পিউটার টিপস][twocolumns]

স্মার্টফোন টিপস

[স্মার্টফোন টিপস][twocolumns]

ইন্সটাগ্রামের ছবি সেভ করার সহজ পদ্ধতি

 বর্তমানে ইন্টারনেট জগতে সোশ্যাল মিডিয়ার একচেটিয়া আধিপত্য বলতে যে কেউ ফেসবুকের কথা এক বাক্যে স্বীকার করে নেবে। ফেসবুকের মালিকানায় আসার পর নিজস্ব ইমেজের পাশাপাশি নিজস্ব কৌশল কাজে লাগিয়ে ইন্সটাগ্রামকেও জনপ্রিয় করে তুলছে।


অবস্থা এখন এমন কোনো সেলিব্রিটির যদি ইন্সটাগ্রাম একাউন্ট না থাকে তবে তাকে নিচু স্তরের সেলিব্রিটি বলে কটাক্ষ শুনতে হয়। হু হু করে বাড়ছে এর জনপ্রিয়তা।
কিন্তু এত সব সুবিধার পরও সঠিক কৌশল না জানার কারণে ইন্সটাগ্রাম থেকে ছবি ডাউনলোড করার সময় বেশিরভাগ ক্ষেত্রে ঝামেলার শিকার হতে হয়। সহজে ছবি ডাউনলোডও করা যায় না।
যদি চেষ্টা করে ডাউনলোড করেও ফেলেন তারপরও দেখা যায় পুরো পেজসহ ডাউনলোড ছবিটি ডাউনলোড হয়েছে। এ সমস্যা থেকে মুক্তি নিয়ে ইনস্টাগ্রামের ছবি কীভাবে ডাউনলোড করবেন তা নিয়েই আজকের পরামর্শ।

🔰 যেভাবে ডাউনলোড করবেন-

👉 শুরুতে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলে প্রবেশ করুন।
👉 এরপর প্রোফাইল এর ডানে থাকা হ্যামবার্গার মেনুতে ক্লিক করুন।
👉 ক্লিক করলে নতুন পেজে নিচে ‘Settings’ অপশন পাওয়া যাবে। তাতে ক্লিক করুন।
👉 ক্লিক করলে প্রাপ্ত অপশন গুলো থেকে ‘Account’ অপশনটি বেছে নিন।
👉 এবার প্রাপ্ত অপশন গুলো থেকে ‘Original Photos’ এ ক্লিক করুন।
👉 নতুন পেজে ‘Save Original Photos’ অপশনটি দেখা যাবে।
👉 এরপর ‘Save Original Photos’ অপশনটির পাশে থাকা টগল বাটনটি অন করুন।

শেষ! এরপর থেকে ইনস্টাগ্রামে ছবি আপলোড করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনের গ্যালারিতে ‘Instagram Pictures’ ফোল্ডারে সব ছবি সেভ হবে।

🔰 ইন্সটাগ্রামে অন্যের আপলোড করা ছবি যেভাবে সেভ করবেন

👉 ইনস্টাগ্রামের অন্যের ছবি ডাউনলোড করতে চাইলে যে ছবি ডাউনলোড করতে চান সেটার ডান দিকে থাকা বুকমার্ক আইকনে ক্লিক করুন।
👉 এরপর হ্যামবার্গার মেনুতে গিয়ে ছবিটি ডাউনলোড করুন।

No comments:

তথ্য কণিকা

[তথ্য কণিকা][bsummary]

ব্যাংকিং টিপস

[ব্যাংকিং টিপস][bsummary]

টেক ইনফো

[টেক ইনফো][twocolumns]