বিশ্বের ১১৯তম দেশ হিসেবে,দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ইলেকট্রনিকস পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালুকারী দেশের তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ। ই-পাসপোর্টের জন্য সরাসরি হাতে লেখা ফরমের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। বাহিরে গিয়ে এত হয়রানি না হয়ে সামান্য কিছু সময়ের বিনিময়ে ঘরে বসেই অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন।
🔰 ই-পাসপোর্ট
বর্তমানে এমআরপি বা যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের মতো ই-পাসপোর্টের বইও একই রকমের থাকবে।
তবে যন্ত্রে পাসপোর্টের বইয়ে প্রথমে যে তথ্য সংবলিত দুইটি পাতা থাকে, ই-পাসপোর্টে তা থাকবে না। সেখানে বরং পালিমানের তৈরি একটি কার্ড ও অ্যান্টেনা থাকবে। সেই কার্ডের ভেতরে চিপ থাকবে, যেখানে পাসপোর্ট বাহকের সব তথ্য সংরক্ষিত থাকবে।
ডাটাবেজে থাকবে পাসপোর্টধারীর তিন ধরণের ছবি, ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ।
ফলে যেকোনো দেশের কর্তৃপক্ষ সহজেই ভ্রমণকারীর সম্পর্কে সব তথ্য জানতে পারবেন।
🔰 অনলাইনে যেভাবে ই-পাসপোর্টের আবেদন করবেন
👉 প্রথমে (www.epassport.gov.bd) এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
👉 এবার ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন (Directly to online application) অপশনে ক্লিক করুন।
👉 প্রথম ধাপে বর্তমান ঠিকানায় আপনার জেলা শহরের নাম ও থানার নাম নির্বাচন করে Continue ক্লিক করুন।
👉 এবার আপনার বর্তমান ইমেইল এড্রেসটি লিখুন।
👉 এরপরের ধাপে ইমেইলের নিচে আপনার অ্যাকাউন্ট তৈরির জন্য পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করুন।
👉 এখন এনআইডি অনুসারে আপনার নাম লিখুন।
👉 এরপর মোবাইল নম্বর দিয়ে Create Account এ ক্লিক করুন।
👉 এবার আপনার ইমেইলে একটি কনফারমেশন মেসেজ চলে গেছে। সেখানে একটিভেট করার অপশনে ক্লিক করে একাউন্টিটি ভেরিফাই করুন।
👉 এবার পেমেন্ট এর পালা। মেয়াদ ও পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা অনুযায়ী ফি জমা দিতে হবে। যেকোনো রাষ্ট্রায়ত্ব কিংবা বেসরকারি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে পেমেন্ট করা যাবে। এছাড়া যদি অধিদফতরের অনুমোদিত পাঁচ ব্যাংকের যে কোনো একটিতে টাকা জমা দিয়ে থাকেন তাহলে সেই জমা স্লিপের নম্বর এখানে দিন।
👉 এরপর ফাইল সাবমিট করুন।
📦 আপনার অনলাইনে পাসপোর্ট আবেদন শেষ। পরে জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য পাসপোর্ট অফিসে যেতে হবে।
📦 ই-পাসপোর্ট হয়ে গেলে আবেদনকারীকে জানানো হবে৷
🔰 ই-পাসপোর্টের ক্ষেত্রে ফি হলো:
📌 ৫ বছর মেয়াদী ৪৮ পাতার পাসপোর্ট
👉 স্বাভাবিক সময়ে অর্থাৎ ২১ কার্যদিবসে পেতে হলে জমা দিতে হবে ৪,০২৫ টাকা।
👉 একই পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ ১০ কর্মদিবসে পেতে লাগবে ৬,৩২৫ টাকা এবং
👉 দুই কর্ম দিবসে পেতে হলে ৮,৬২৫ টাকা জমা দিতে হবে।
📌 ১০ বছর মেয়াদী ৪৮ পাতার পাসপোর্ট
👉 ২১ কর্ম দিবসে পেতে হলে ৫,৭৫০ টাকা,
👉 ১০ কর্মদিবসে পেতে ৮,০৫০ টাকা এবং
👉 দুই কর্মদিবসে পেতে ১০,৩৫০ টাকা জমা দিতে হবে।
📌 অন্যদিকে ৫ বছর মেয়াদী ৬৪ পাতার পাসপোর্ট
👉 ২১ দিনে পেতে ৬৩২৫ টাকা,
👉 ১০ কর্মদিবসে পেতে ৮৬২৫ টাকা এবং
👉 দুই কর্মদিবসে পেতে ১২,০৭৫ টাকা ফি জমা দিতে হবে।
📌 একই সংখ্যক পাতার ১০ বছর মেয়াদী পাসপোর্ট
👉 ২১ কর্ম দিবসে পেতে ৮,০৫০ টাকা,
👉 ১০ কর্মদিবসে পেতে ১০,৩৫০টাকা এবং
👉 দুই কর্মদিবসে পেতে হলে ফি দিতে হবে ১৩ হাজার ৮০০ টাকা।

No comments: