টিপস এন্ড ট্রিকস

[টিপস এন্ড ট্রিকস][bsummary]

সফ্টওয়ার

[সফ্টওয়ার][bleft]

কম্পিউটার টিপস

[কম্পিউটার টিপস][twocolumns]

স্মার্টফোন টিপস

[স্মার্টফোন টিপস][twocolumns]

মরুভূমির অদ্ভুত উদ্ভিদ

 মরুভূমি এক অদ্ভুত জায়গা। ধু-ধু প্রান্তরে মাঝে-মধ্যে চোখে পড়ে অদ্ভুত সব উদ্ভিদ। এরকম ২টি অদ্ভুত আর বৈচিত্র্যময় উদ্ভিদ নিয়ে আজকের আয়োজন।

ব্যারেল ক্যাকটাস

🔰 ব্যারেল ক্যাকটাস
আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে অদ্ভুত সুন্দর এই ব্যারেল ক্যাকটাস জন্মায়। সৌন্দর্যের পাশাপাশি এটি বিপজ্জনকও। এর ফাঁপা নলাকার শরীরজুড়ে আছে ৪ ইঞ্চি লম্বা মোটা কাঁটা, যা একে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করে। আমেরিকার মরুভূমিগুলোতে যেসব ক্যাকটাস পাওয়া যায়, ব্যারেল ক্যাকটাস তার মধ্যে সবচেয়ে বড়।

ব্যারেল ক্যাকটাস

অগভীর শেকড়বিশিষ্ট এ উদ্ভিদ ১০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি হল, ব্যারেল ক্যাকটাসকে মাটি থেকে তুলে রেখে দিলেও তা অনধিক ৬ বছর বাঁচতে পারে।
কেননা, এটি এর দেহের ওজনের চেয়ে বেশি পরিমাণ পানি সেখানে জমা করে রাখে, যা ধীরে ধীরে ব্যবহার করে। তবে নির্বিঘ্নে মাটিতেই থাকতে দিলে একেকটি ব্যারেল ক্যাকটাস প্রাকৃতিক সব প্রতিকূলতা জয় করে ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকে

বেসবল প্ল্যান্ট

🔰 বেসবল প্ল্যান্ট
দেখতে হুবহু বেসবলের মতো এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ‘ইউফোরবিয়া ওবেসা’। এর এমন চেহারাই এর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মরুভূমি থেকে মানুষ এদের সংগ্রহ করেছে সৌন্দর্যের কারণে। বাণিজ্যিকভাবে এর কদর খুব বেশি।
অতিমাত্রায় সংগ্রহের কারণে প্রকৃতিতে এটি বিলুপ্ত হয়ে গেছে। দুর্ভাগা এ উদ্ভিদ বর্তমানে পাওয়া যায় কেবল নার্সারি আর বোটানিক্যাল গার্ডেনগুলোয়। সবুজ রঙের এই উদ্ভিদগুলোর ব্যাস ১৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।
এর ফুলের রং হলুদাভ সবুজ, যেগুলোকে সিয়াথিয়া বলে। ব্যারেল ক্যাকটাসের মতো মাটির সংস্পর্শ ছাড়া ৬ বছর বেঁচে থাকতে না পারলেও, এটিও ভবিষ্যৎ প্রয়োজনের জন্য দেহে অনেক পানি জমা করে রাখে।

 

No comments:

তথ্য কণিকা

[তথ্য কণিকা][bsummary]

ব্যাংকিং টিপস

[ব্যাংকিং টিপস][bsummary]

টেক ইনফো

[টেক ইনফো][twocolumns]