টিপস এন্ড ট্রিকস

[টিপস এন্ড ট্রিকস][bsummary]

সফ্টওয়ার

[সফ্টওয়ার][bleft]

কম্পিউটার টিপস

[কম্পিউটার টিপস][twocolumns]

স্মার্টফোন টিপস

[স্মার্টফোন টিপস][twocolumns]

অনলাইনে সাধারণ ডায়েরি/জিডি করবেন যেভাবে

 নাগরিক সুবিধাকে সহজ করতে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহয়তায় সম্প্রতি অনলাইনে জিডি আবেদনের সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। এখন থেকে কোনো ঝামেলা ছাড়াই বাসায় বসে করা যাবে জিডি। আর এর জন্য প্রয়োজন হবে আপনার হাতের মোবাইল বা কম্পিউটার। তবে অনলাইনে পরীক্ষামূলক ভাবে তিন ধাপে শুধু হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যাবে। পরে এর ব্যপ্তি বাড়ানো হবে। অনলাইনে জিডি সাবমিট করার পর জিডি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। জেনে নিতে পারবেন জিডির সর্বশেষ অবস্থাও।


🌴 অনলাইনে সাধারণ ডায়েরি/জিডি করবেন যেভাবে

🔰 জিডির প্রথম ধাপ
👉 শুরুতেই http://gd.police.gov.bd/index এই ঠিকানায় প্রবেশ করুন।
👉 এরপর ‘জিডি আবেদন করুন’ অপশনে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর (স্মার্ট কার্ডের জন্য ১০ সংখ্যার নম্বর ও পুরাতন জাতীয় পরিচয়পত্রের জন্য ১৭ সংখ্যার নম্বর ব্যবহার করতে হবে। ১৪ ডিজিটের এনআইডির ক্ষেত্রে প্রথমে জন্মসাল যোগ করতে হবে), মোবাইল নম্বর এবং জন্ম তারিখ লিখুন।
👉 এবার আপনার দেওয়া মোবাইল নম্বরে এসএসএমের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড (কোডটিকে পরবর্তী পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে। তাই সংরক্ষন করুন। আপনি চাইলে পরবর্তীতে পাসওয়ার্ড সেট করে নিতে পারেন।) আসবে। সেটি যথাযথ ভাবে প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করুন।

🔰 এবার জিডির ২য় ধাপ
👉 শুরুতে নিজের জন্য নাকি অন্যের জন্য জিডি আবেদন করছেন তা নির্বাচন করুন।
👉 এরপর জিডির ধরন (হারানো/নিখোঁজ বা পাওয়া) নির্বাচন করতে হবে।
👉 এবার কিছু হারিয়ে থাকলে কি হারিয়েছেন তা নির্বাচন করুন।
👉 তালিকা থেকে কোন থানায় জিডি আবেদন করতে চান তা নির্বাচন করুন।
👉 এরপর যে বিষয়ে জিডি করতে চান সেটা কখন ঘটেছে সেই সময় লিখে পরবর্তী ধাপে ক্লিক করুন।

🔰 জিডির শেষ ধাপ
👉 এই ধাপে ইতিমধ্যে আপনার প্রদানকৃত তথ্য ও আইডি কার্ড ব্যবহার করে সার্ভার থেকে প্রাপ্ত তথ্য (নাম, ঠিকানা, ছবি ইত্যাদি) প্রদর্শিত হবে। প্রয়োজনে বর্তমান ঠিকানা সম্পাদনা/ ইডিট করুন।
👉 এরপর ঘটনার স্থান ও ঘটনার বিস্তারিত বিবরণ লিখুন।
👉 ঘটনার স্বপক্ষে কোন ডকুমেন্টস থাকলে তা যুক্ত করুন।
👉 এরপর ইমেইল আইডি প্রদান করে ও স্বাক্ষর আপ্লোড করে সাবমিট বাটনে ক্লিক করে জিডির আবেদন সম্পন্ন করুন।

No comments:

তথ্য কণিকা

[তথ্য কণিকা][bsummary]

ব্যাংকিং টিপস

[ব্যাংকিং টিপস][bsummary]

টেক ইনফো

[টেক ইনফো][twocolumns]