যেভাবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কাউন্ট হাইড করবেন
অনেক সময় নতুন ইউটিউব চ্যানেলের ১০০ বা ২০০ সাবস্ক্রাইবার দেখিয়ে আমরা আমাদের চ্যানেলের impression খারাপ করতে চাইনা। তাই আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কাউন্ট অপশনটি হইড করে রাখি। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে কিভাবে সাবস্ক্রাইবার কাউন্ট হাইড করতে হয়, তাদের সুবিধার জন্য আজকে ব্লগ আমার ডট কমে আমি আপনাদের জানাচ্ছি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কাউন্ট হাইড করবেন।
🔰 যেভাবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কাউন্ট হাইড করবেন
👉 www.youtube.com এ প্রবেশ করে নিজের একাউন্টে লগ ইন করুন।
👉 এবার মেনু থেকে YouTube dashboard এ প্রবেশ করুন।
👉 Dashboard এর ওপরে ডানদিকে চ্যানেলের আইকনে ক্লিক করুন।
👉 ক্লিকের পর প্রাপ্ত Options গুলোর মধ্যে থেকে “YouTube Studio” অপশনে ক্লিক করুন।
👉 YouTube Studio dashboard এ প্রবেশের পর নিচে হাতের বাম দিকে থাকা “settings” লিংকে ক্লিক করুন।
👉 এরপর settings পেজে হাতের বাম দিকে Options এর তালিকার মধ্যে থাকা “channel” অপশনে প্রবেশ করুন।
👉 Channel অপশনে ক্লিক করার পর, প্রাপ্ত Options গুলোর মধ্যে থেকে “advanced settings” অপশটি বেছে নিন
👉 Advanced settings অপশনে ক্লিক করার পর প্রাপ্ত options গুলো থেকে ক্রল করে নিচে “Subscriber count” নামে অপশন পাবেন।
👉 এবার আপনি আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কাউন্ট দেখানোর অপশনটি By default, enable করা থাকবে। আপনি আপনার ইউটিউব চ্যানেলে স্বাবস্ক্রাইবার কাউন্ট দেখাতে না চাইলে অপশনটি disable করে দিন।
👉 এবার, নিচে “save” বাটনে ক্লিক করুন।

No comments: